শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী জনকল্যাণ কর্মসূচির বিরোধিতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বৈশাখে মাতলো সারাদেশ, আনন্দোৎসবে বাংলা নববর্ষ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের সব বন্দর অবরোধ শুরু মার্কিন বাহিনীর বাংলা নববর্ষ উপলক্ষে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির

আশুলিয়ায় ঔষধ ব্যবসায়িক কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

মীর রাজিবুল হাসান নাজমুল  : / ১২০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সাভারের আশুলিয়ায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উত্তর গাজীরচট ঔষধ ব্যবসায়িক কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি)গাজীপুরের পরিবেশে অবস্থিত ‘মনপুরা রিসোর্টে’ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের কর্মব্যস্ততা ও যান্ত্রিকতা ছেড়ে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে সমিতির সদস্য ও তাদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। সকাল থেকেই রিসোর্ট প্রাঙ্গণ সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।সমিতির উপদেষ্টা এবিএম জাহাঙ্গীর আলম স্বপন-এর সভাপতিত্বে এবং নাজমুল হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকা মোহাম্মদ চৌধুরী: সাবেক সাংগঠনিক সম্পাদক,আশুলিয়া প্রেসক্লাব। জাহাঙ্গীর আলম রাজু যুগ্ম-সাধারণ সম্পাদক,আশুলিয়া প্রেসক্লাব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যাপি জেনারেল হসপিটাল এর পরিচালক মোঃ আশিক ইমরান,জামালপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক মো: নূর আলম সবুর,সোহেল স্কয়ার হসপিটাল ম্যানেজার মোঃ লেবু মিয়া হাবিব হসপিটাল এডমিন ম্যানেজার মোঃ নাজমুল,নোভা হসপিটাল এর জি এম মোঃ শাহিন আহমেদ রাজু৷ ল্যাব ওয়ান হাসপাতাল এডমিন ম্যানেজার মো: শহিদুল ইসলাম খোকন,আবুল হোসেন হাসপাতালে স্বপন ওঝাসহ প্রমুখ।অনুষ্ঠানে দিনব্যাপী পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা। এছাড়া দুপুরের খাবারের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথিরা বলেন,ব্যবসায়িক ব্যস্ততার মাঝে এ ধরনের আয়োজন মনকে প্রফুল্ল করে এবং সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করে।” ঔষধ ব্যবসায়ীদের এই সেবামূলক ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে তারা সাধুবাদ জানান। সমাপনী বক্তব্যে উপদেষ্টা এবিএম জাহাঙ্গীর আলম স্বপন বলেন,আগামীতেও সমিতির সকল সদস্যদের নিয়ে এ ধরনের সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর