মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার ১

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি: / ২৬৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

দিনাজপুরের পার্বতীপুরে বুধবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তি আটক ।জানাযায়, বুধবার (২৪ ডিসেম্বর) দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে, এম এ ফারুক অফিসার ইনচার্জ, পার্বতীপুর মডেল থানার নেতৃত্বে পার্বতীপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে পৌর শহরের গুলপাড়া এলাকার বাসিন্দা শামিম হোসেন ওরফে গুড্ডু (৩৯) দীর্ঘদিন যাবৎ নিজ বাড়ি থেকে মাদকের ব্যবসা করে আসছিলো, রাত ৭টার দিকে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সে সময় আটক ব্যক্তির শামিমের ঘর তল্লাশী করে মোট ১৩৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় মাদকের বোতল জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকের মধ্যে ৮০ বোতল ফেয়ারডিল এবং ৫৫ বোতল উইংকস সিরিক্স সিরাপ রয়েছে। যা ভারতে কাঁশির ওষুধ হিসেবে ব্যবহার করা হলেও দামে কম হওয়ায় বাংলাদশে ফেন্সিডিলের বিকল্প হিসেবে সেবন করা হয়। জব্দকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক সাংবাদিকদের বলেন, ‘আটক শামিম হোসেন গুড্ডুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর