মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পিরোজপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

পিরোজপুর অফিস: / ৮৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

পিরোজপুরে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের স্মৃতিস্তম্ভটিতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। শনিবার সকালে স্থানীয়রা স্মৃতিস্তম্ভের নিচের অংশে পোড়া দাগ দেখে বিষয়টি শনাক্ত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিওও ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওড়না বা কাপড় জাতীয় কোনো কিছু জড়িয়ে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ আবু নাসের বলেন, রাত্রিকালীন পাহারায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা নিয়মিত তদারকি করছিলেন। ধারণা করা হচ্ছে, ফজরের নামাজের আগে-পরে কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায়। দায়িত্বে অবহেলার কারণে দু’জন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসপি আরও জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে থানায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। দ্রুতই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর