মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে বেকার নারী-পুরুষদের ৪ মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ৯৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

দেশের বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ১৮ থেকে ৪৫ বছর বয়সী বেকার নারী-পুরুষদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। চার মাসব্যাপী এই প্রশিক্ষণে চারটি ট্রেডে অংশ নিচ্ছেন ১০০ জন প্রশিক্ষণার্থী।শহরের শান্তিনগর এলাকার ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এডিবির অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইড়ি)-এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।রবিবার প্রশিক্ষণ কার্যক্রমটি পরিদর্শন করেন সরকারের সাবেক সচিব ও সিসিপ–রিহ্যাব প্রোগ্রামের চীফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম। তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রশিক্ষণের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।আয়োজকরা জানান, দেশের বেকার ও কর্মহীন জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যেই এই প্রশিক্ষণের আয়োজন। এখানে চারটি বাস্তবমুখী ট্রেডে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ট্রেডগুলো হলো— প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, ম্যাসনরি অ্যান্ড স্টিল বাইন্ডিং, টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস, এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স। অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে দক্ষ কর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন।পরিদর্শনকালে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সেন্টারের ইনচার্জ ও কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম তুষার, কোর্স কো-অর্ডিনেটর উত্তম কুমার শর্মা এবং সকল ট্রেডের প্রশিক্ষকবৃন্দ। পর্যবেক্ষণ শেষে প্রধান অতিথিকে প্রশিক্ষণ কার্যক্রমের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর