সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

কলাপাড়ায় অসুস্থ কলেজ শিক্ষার্থীর পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ৯৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

কলাপাড়ায় এক অসুস্থ কলেজ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি পৌর শহরের কলেজ রোড এলাকার ওই শিক্ষার্থীর বাসায় গিয়ে তার ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। অসুস্থ শিক্ষার্থী মো. জিহাদ হোসেন (১৮) কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। কয়েক দিন আগে হঠাৎ তীব্র মাথাব্যথা ও পরবর্তীতে ডান হাত-পা অবশ হয়ে যাওয়ায় তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তবে চিকিৎসার পরও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সিকদার মো. সালাউদ্দিন, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতিকুল ইসলাম দিপু, পৌর ছাত্রদলের সদস্য সচিব সিকদার মোহাম্মদ জুয়েল ইকবাল, উপজেলা ছাত্রদল নেতা আল ইমরান আকন, কলেজের ডিগ্রি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আনান ও একাদশ শাখা ছাত্রদলের সভাপতি শুভ প্রমুখ।অসুস্থ শিক্ষার্থী জিহাদ বলেন, “কিছু দিন আগে হঠাৎ মাথাব্যথা শুরু হয়, পরে ডান হাত ও পা অবশ হয়ে যায়। চিকিৎসা নিয়েছি, কিন্তু এখনো সুস্থ হতে পারিনি।”জিহাদের বাবা মো. জলিল খান বলেন, “ছেলের অসুস্থতায় আমরা খুবই চিন্তিত। ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছি। বিএনপি নেতার এই মানবিক উদ্যোগে আমরা কৃতজ্ঞ।”কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী বলেন, “কলেজ ছাত্রদলের নেতাদের মাধ্যমে জিহাদের অসুস্থতার খবর পাই। তাই নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে তার বাসায় এসেছি। আমরা সার্বিক খোঁজখবর নিয়েছি এবং আর্থিক সহায়তা দিয়েছি। আশা করি, জিহাদ দ্রুত সুস্থ হয়ে পড়াশোনায় ফিরবে। এই পরিবারের পাশে সবসময় আছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর