শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

পশ্চিম মেদিনীপুরে দীর্ঘদিনের বাঁধ মেরামতির দাবীতে, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ ও বিক্ষোভ।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২৪২ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে , বাঁধ মেরামতির দাবীতে ,গ্রামবাসীরা পথ অবরোধ করে ,টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন।

দাসপুরের রাজনগর এলাকায় শিলাবতী নদীর কালসভা ভাঙ্গা নদীর বাঁধ মেরামতের দাবিতে প্লাকার্ড হাতে এই বিক্ষোভ দেখালেন, রাজ্য সড়ক অবরোধ করে এলাকাবাসী টায়ার জেলে অবিলম্বে বাঁধ মেরামতির ব্যবস্থা দাবি জানান। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায়।

বর্ষায় বেশ কয়েকটি গ্রাম ফলে প্লাবন হয়ে যায়, দীর্ঘ ১০ বছর ধরে এইভাবে এলাকাবাসীকে বর্ষায় বসবাস করতে হয়। জলের মধ্যে, এমনকি যাতায়াতের সমস্যায় পড়ে এলাকাবাসী, কিন্তু বারবার আশ্বাস দিয়ে গেলেও কোনরকম ভাবে কাজ হয় নাই বাঁধের। দশটি বছর এই ভাবে কেটে গিয়েছে। দাসপুর এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দপ্তর সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে একাধিক বার ভাঙা নদী বাঁধ মেরামতের দাবি লিখিত অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা, তাতেও কোন কাজ না হওয়ায় আজকের এই বিক্ষোভ। এমনকি প্রশাসনিক দপ্তর থেকে এই ভাঙ্গাবাজ মেরামতির আশ্বাসও দিয়ে গিয়েছেন, আজও কোন কাজ হয়নি।

গ্রামবাসিরা একত্রিত হয়ে রাজ্য সড়কের উপর রাস্তা অবরোধ করে ,টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে বাধ্য হলেন, এই বিক্ষোভ চলে বেশ কিছুক্ষণ , রাস্তা অবরোধের ফলে যান জোটের সৃষ্টি হয়। সমস্ত গাড়ি দুই দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে,খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দাসপুর থানার পুলিশ। এবং গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন। তাদের একটাই দাবি অবিলম্বে বাঁধ মেরামতির কাজ শুরু করতে হবে।

রিপোর্টার ,শম্পা দাস ও সমরেশ রায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর