মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

জীবন রক্ষায় প্রস্তুতি ও কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ে কলাপাড়ায় কর্মশালা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ১২২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় “জীবন রক্ষায় প্রস্তুতি – দুর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ” শীর্ষক দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ কমিউনিটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি আয়োজন করে World Concern Bangladesh-এর PARIBARTAN প্রকল্প, স্থানীয় প্রশাসন ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)-এর যৌথ উদ্যোগে। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিপি-এর সহকারী পরিচালক আসাদুজ্জামান খান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মোকছেদুল আলম।উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোঃ রবিউল ইসলাম বলেন, “এক সময় আমরা শুধু প্রার্থনা করতাম, এখন আমরা প্রস্তুতি নিই। দুর্যোগ মোকাবেলায় জনগণের সচেতনতা ও একতা আমাদের সবচেয়ে বড় শক্তি।”কর্মশালায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সিপিপি স্বেচ্ছাসেবক, শিক্ষক, ইমাম, পুরোহিত, নারী প্রতিনিধি, যুব সংগঠক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। কর্মশালার প্রধান আলোচনায় উঠে আসে, হাউজহোল্ড লেভেলে দুর্যোগ প্রস্তুতির ধাপ, কমিউনিটি পর্যায়ে দায়িত্ব বণ্টন ও রোল-প্ল্যানিং, জরুরি পরিস্থিতিতে সহায়তা পাওয়ার উপায়সিপিপি-এর সহকারী পরিচালক আসাদুজ্জামান খান বলেন, “মাঠ পর্যায়ের প্রস্তুতি থাকলেই ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। প্রশিক্ষিত ও সংগঠিত কমিউনিটিই সবচেয়ে বড় প্রতিরক্ষা।”পিআইও মোঃ মোকছেদুল আলম দুর্যোগ পরবর্তী পুনর্বাসন ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এই কর্মশালার মাধ্যমে স্থানীয় জনগণের দুর্যোগ সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং কমিউনিটি নেতৃত্ব ও প্রস্তুতির গুরুত্ব আরও জোরালোভাবে উঠে এসেছে। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ কর্মশালাকে করেছে অর্থবহ ও সফল।

কলাপাড়ায় নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের গাববাড়িয়া ক্লোজার সংলগ্ন নদীতে ভেসে এসেছে এক যুবকের মৃতদেহ। মঙ্গলবার সকালে খাপড়াভাঙ্গা নদীর জোয়ারে মৃতদেহটি ভেসে বড়ইতলা শাখা নদীতে আটকে যায়।মহিপুর থামার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে এ মৃতদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশ ও নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।এদিকে নদীতে মৃতদেহ ভেসে আসার খবর পেয়ে সকাল থেকে শতশত নারী পুরুষ নদী তীরে ভীড় করে। ৩০-৩৫ বছর বয়সী এ যুবক স্থানীয় না হওয়ায় তার পরিচয় সনাক্ত করা যায়নি। স্থানীয় গ্রামবাসীরা প্রথমে মৃতদেহটি দেখতে পেয়ে মহিপুর থানা পুলিশ কে অবহিত করে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর