শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

কলকাতায় হকার উচ্ছেদের তুঘলকি নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২৫২ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

শুক্রবার, ঠিক বিকেল তিনটায়, লেলিন মূর্তির সামনে, জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল করেন, এ আই টি ইউ সির উদ্যোগে, এবং রাজ্যপাল ও শ্রম মন্ত্রীকে ডেপুটেশন দিলেন , তার সাথে সাথে অকার উচ্ছেদের মুখ্যমন্ত্রী কালা নির্দেশিকা পোড়ালেন।

প্রায় ৪০ থেকে ৫০ জন হকার এই মিছিলে অংশগ্রহণ করেন, তাদের মধ্যে বেশিরভাগই ছিল প্রতিবন্ধী, এই মিছিলটি ছিল অভিনব একটি মিছিল, হকারদের হাতে ছিল হকারী জিনিসপত্র, আর তাই নিয়ে মিছিলে নামেন।
তাদের মিছিল লেনিন মূর্তি থেকে শুরু হয়ে মেট্রো সিনেমা হয়ে ধর্মতলা জেব্রা ক্রসিং দিয়ে তারা পুনরায় সেই জায়গায় আসেন এবং সেখানেই মুখ্যমন্ত্রী এই কালা নির্দেশিকা পোড়ান।

তাদের দাবী, উপযুক্ত পুনর্বাসন না দিয়ে কোন হকারকে উচ্ছেদ করা চলবে না,তুঘলকি নির্দেশের ফলে হকার দের সম্পত্তি নষ্টের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।হকার আইন ২০১৪ অনুযায়ী হকারদের প্রাপ্য অধিকার দিতে হবে।প্রত্যেক হকার কে হকারি কার্ড ও লাইসেন্স দিতে হবে।

তাহারা বলেন কোনরকম আগাম নোটিশ না দিয়ে এবং তাদের জিনিসপত্র সরিয়ে নিতে না বলে হকার উচ্ছেদের নামে 25-26 এবং 27 জুন মুখ্যমন্ত্রী ঘোষণার আগে পর্যন্ত পুলিশ বুলড্রোজার দিয়ে নৃশংসভাবে ,বেহালা, গোলপার্ক ,সল্টলেক সহ কলকাতার বহু স্থানে এবং বীরভূম ,কোচবিহার, আলিপুরদুয়ার সহ অন্যান্য জেলায় অগনতান্ত্রিক ও স্বৈরাচারী পথে হকার উচ্ছেদ ব্যাপকভাবে শুরু করে। হকারদের বহু জিনিসপত্র নষ্ট করে দেয়া হয়। হকার পরিবারের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে, এমনকি যে সকল ফুটপাতবাসী খাবারের দোকান তাদের বহু খাবার নষ্ট হয়।, তঘলুকি নির্দেশিকার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, রাজ্যপাল ও শ্রম মন্ত্রীকে ডেপুটেশন দিলাম, অবিলম্বে নিয়ম মেনে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে হকার উচ্ছেদ করতে হবে।
এই প্রতিবাদে সামিল হন এবং উদ্যোগ নেন, এ আই ইউ টি ইউ সি রাজ্য সম্পাদক অশোক দাস। এবং বলেন আমাদের ভয়ে মুখ্যমন্ত্রী এক মাস সময় দিয়েছেন, ফকাদের পরিবার এই হকারীর উপরে নির্ভরশীল।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর