মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ সরকারও : নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী

নিজস্ব সংবাদদাতা: / ১০৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মা-বোনদের নিরাপত্তা দিতে ব্যর্থ এ সরকারও। কারণ, নির্মম হলেও সত্য তাদের উদ্দেশ্য সাধারণ মানুষের কল্যাণ বা উন্নয়ন নয়, কেবলই ক্ষমতায় আসবার সর্বোচ্চ চেষ্টা। আন্তর্জাতিক নারী দিবস ও সাবেক জাপা নেত্রী কাজী মুন্নী আলম-এর নতুনধারায় যোগদান উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ৮ মার্চ সকাল ১০ টায় বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।এসময় মোমিন মেহেদী বলেন, নির্মম হলেও সত্য যে, জাতিকে কষ্টে রাখার প্রতিযোগিতায় অতিতের মত এখানকার সরকারের একটি অংশ ভূমিকা রাখছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ ৭ মাসে চরম বাজে সময় পার করছে। সেই সাথে সামাজিক অবক্ষয়রোধেও ব্যর্থ হয়েছে ছাত্রদের সমর্থনে গঠিত এই সরকার। সেই সাথে আছে আইন-শৃঙ্খলার চরম অবনতি। এই বর্তমান থেকে উত্তরণে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীরা চায় অনতিবিলম্বে বেকারত্ব, দারিদ্র-দুর্নীতিরোধের পাশাপাশি সিগারেট-মাদক-জর্দা ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা জরুরী হয়ে আছে। তারা যদি দেশকে সত্যিই ভালোবেসে সরকার পরিচালনা করতে চায়, তাহলে এই কাজগুলো তারা করবে বলে আমি বিশ্বাস করি। তার ব্যতয় হলে বুঝে নেবে বাংলাদেশ যে, জাতি হিসেবে আমরা আবারো প্রতারিত-পরাজিত হয়েছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর