মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে মৃত ৫: আহত ১২

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ / ৯৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে সুলতানা বেগম (৩৫) নামে আরো ১ নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। আহতাবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্ততঃ ১৫ জন। এরআগে এ ঘটনায় বিভিন্ন তারিখ ও সময়ে যারা মারা গেছেন, তারা হলেন- একই গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী আফরুজা বেগম (৪০), খোকা রামের স্ত্রী নন্দ রানী (৫৫), নাইব উদ্দিনের ছেলে ফুলু মিয়া (৫২) ও পার্শ্ববর্তী ছাপরহাটী ইউনিয়নের রতনেশ্বর বর্মণ (৪২)। পেশায় কাঠমিস্ত্রী রতনেশ্বর ঘটনার দিন বজরাকঞ্চিবাড়ি এলাকায় কাজে এসে কুকুরের কামড়ে আহত হন। আহতদের মধ্যে ফজিতন নেছা, রুমিনা বেগম, নজরুল ইসলাম, হামিদুল ইসলাম, গোলেনুর বেগম, মিতু আক্তার, আতিকুর মিয়া, লাবণ্য আক্তার ও বিজয় হোসেনসহ আরও অনেকেই। এছাড়া, এ ঘটনায় মারা গেছে ২টি ছাগল। চিকিৎসাধীন রয়েছে আরো ছাগল ও গরু।পাগলা কুকুরের কামড়ে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা রোগির পরিচর্যা করায় ও বাইরে হাট-বাজারে চলাফেরা, প্রতিবেশী ও হাটুরেদের সঙ্গে ওঠা-বসা করায় জলাতঙ্কে আক্রান্ত হবার আশঙ্কায় ভুগছেন অনেকেই। এ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাক বলেন, পাগলা কুকুর কাড়ানো বা জলাতঙ্ক প্রতিষেধক টিকা স্বাস্থ্যকমপ্লেক্সে আছে। জলাতঙ্ক মানুষ থেকে মানুষে ছড়ায়না। যদি পাগলা কুকুরের লালা, আঁচড়, কামড় ইত্যাদিতে আক্রান্ত হতে না পারে। উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি বলেন, এ ঘটনায় আমরা নিহত ৫ জনের পরিবারে ১০ হাজার টাকা করে অর্থিক সহায়তা প্রদান করেছি। আক্রান্তদের যথেষ্ট খোঁজ-খবর রাখছি। অপর এক জবাবে তিনি বলেন, আজ (১৩ মে) পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু করেছি এ কার্যক্রম ইউনিয়নগুলোতেও চলবে। কুকুর ধরতে প্রশিক্ষণপ্রাপ্ত লোক লাগে। আমরা সে বিষয়ে যোগাযোগ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর