মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হলেই নির্যাতন বন্ধ করা সম্ভব — সভাপতি ঢাকা প্রেসক্লাব  ভূমি দস্যুদের বিরুদ্ধে অনুসন্ধান ও সংবাদ প্রকাশ করায়,  সাংবাদিকদের ওপর হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি

সাংবাদিকদের ঐক্যবদ্ধ হলেই নির্যাতন বন্ধ করা সম্ভব — সভাপতি ঢাকা প্রেসক্লাব 

বিশেষ প্রতিনিধি : / ১৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:ঢাকা জেলার আশুলিয়ার জিরাবো এলাকায় আশুলিয়া ঐক্য সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি, সাংবাদিক সমাজের কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে ২০২৬–২০২৭ মেয়াদের কমিটি গঠন, সদস্য পরিচিতি এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাব ও ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “সাংবাদিকদের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। সাংবাদিক সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, তবে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়া সম্ভব হবে।”তিনি আরও বলেন, “পেশাগত দক্ষতা, নৈতিকতা, পারস্পরিক সহযোগিতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ সাংবাদিকতার মর্যাদা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশুলিয়া ঐক্য সেন্ট্রাল প্রেস ক্লাব ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং সমাজ কল্যাণ মূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজী আসকর আলী দেওয়ান, হাজী নুরুল ইসলাম এবং মো. রুহুল আমিন। বক্তারা সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব, পেশাগত দায়বদ্ধতা, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কে. এম. মোহাম্মদ হোসেন রিজভী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এলাকার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে আমরা ২০২৪ সালে প্রতিষ্ঠার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। একটি দক্ষ, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।”

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো: মোফাজ্জল হোসেন রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ সাইদুল ইসলাম, মোঃ শিহাব উদ্দিন সরকার , মোঃ মোশারফ হোসেন, মোঃ আবু হানিফ,মোঃ ইসমাত আলী, মো: নাসিম খান, মো: শাহাদাত হোসেন আরিফ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা বোরহান মাহমুদ, দেওয়ান বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি ইসমাইল হোসেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: কালাম দেওয়ান, মো: সাবিত দেওয়ান, মো: রনি দেওয়ান, মো: খোরশেদ আলম, ডা. জহিরুল ইসলাম, মো: রাজু আহমেদ, মো: প্রিন্স দেওয়ান, মো: সাব্বির দেওয়ান, মো: তানভির ইসলাম শান্ত, মো: জাকির ইসলাম, হাফেজ মো: রবিউস ছানি এবং হাফেজ মো: শোয়াইব। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে দেশ, জাতি, সাংবাদিক সমাজ এবং আশুলিয়া ঐক্য সেন্ট্রাল প্রেস ক্লাবের সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের ঐক্যবদ্ধ ও কল্যাণমূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, আশুলিয়া ঐক্য সেন্ট্রাল প্রেস ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে আগামী দিনগুলোতে আরও অগ্রণী ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর