সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন “বাংলাদেশ ছাত্রলীগ” র প্রতিষ্ঠা বার্ষিকী বন্ধের দাবীতে নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের
অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছত্রদলের উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১ টায় বিএনপির দলীয় কার্যালযের সামনে অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ছাত্রদলের নেতাকর্মী সহ অঙ্গ সংগঠণের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই প্রোগ্রাম নিশ্চিত করা হয়েছে বলে জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা।