সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ১-১ গোলে ড্র, ৩৬ বছর পর জয়ে ফিরল স্কটল্যান্ড ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর

লোকসভা ভোট কে সামনে রেখে কলকাতার বিভিন্ন মার্কেট রাস্তাঘাট শুনশান বিরাজ

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২৬২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শনিবার, সপ্তম দফা লোকসভা ভোট, এই ভোটকে কেন্দ্র করে কলকাতা সহ যে সকল এলাকায় চলছে, এই সকল এলাকার মার্কেটগুলি দেখলে মনে হয় একটা বন্ধের রূপ নিয়েছে।

রাস্তাঘাট থেকে শুরু করে যান চলাচল প্রায় চোখে না পড়ার মতো, এমনকি জনবহুল এলাকার মার্কেটগুলি পর্যন্ত বন্ধ। একটিও দোকান খোলা চোখে পড়ে না , এমনকি অফিস কাচারিও পর্যন্ত বন্ধ ছিল।‌ এমনকি দর্শনীয় স্থানগুলিও বন্ধ রাখা হয়েছিল তার সাথে সাথে সিনেমা হল গুলিও।

সপ্তম দফা ভোটকে কেন্দ্র করে জনগণের নিরাপত্তার জন্য, প্রতিটি মেট্রো স্টেশনে নাকা চেকিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছিল, প্রতিটি গেটের সামনে প্রশাসনের অফিসাররা, মেট্রো যাত্রীদের ব্যাগ গুলিকে চেক করতে দেখা যায়, শুধু তাই নয় উপস্থিত ছিলেন সেন্ট্রাল ফোর্স।

যে সকল ক্রেতা ও পথ চলতি মানুষ ভোট দেওয়ার পর বেরিয়েছিলেন, তাহারাও এসে বিপাকে পড়েছেন কলকাতায়, যদিও মেট্রো চলাচল করেছে, কিন্তু একটিও দোকান না খোলায়, অনেক ভাবেই বিপাকে পড়েছেন ক্রেতা থেকে শুরু করে পথ চলতি মানুষ, কারণ এই প্রচন্ড গরমে একটা জলের দোকান পর্যন্ত খোলা না পেয়ে, ফলে আরো অসস্তিতে পড়েছিলেন সকলে।

রাস্তায় লোকজন না থাকার মতই এমনকি যান চলাচল ছিল একদম চোখে না পড়ার মতো। আর সাথে সাথে চোখে পড়ে প্রশাসনের নজরদারী, যাহাতে কোনরকম বিপদ না ঘটে, অশান্তির সৃষ্টি না হয়,আজ রবিবার একইভাবে মার্কেট অনেকটাই ফাঁকা, কারণ অনেক দোকানদারি ভোট দিতে গিয়েছেন তার নিজেও জেলায়, দোকানে কর্মচারীর হার ছিল কম, আবার কোথাও কোথাও রবিবারের দোকান বন্ধ থাকায় মার্কেট পুরো ফাঁকা চোখে পড়ে। আর ক্রেতাদেরও হার অনেকটাই কম।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর