শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার জয় বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে দারুণ জয় সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দূরন্ত সূচনা করেছে ইংল্যান্ড জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী তারেক রহমান লিওনেল মেসির ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা

বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ১-১ গোলে ড্র, ৩৬ বছর পর জয়ে ফিরল স্কটল্যান্ড

বিশেষ প্রতিনিধি : / ৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

ব্রাজিল-মরক্কোর হাড্ডাহাড্ডি ম্যাচটিকে যদি এক বাক্যে বলতে হয়, তা হলে এমন শোনাবে ‘নোবডি ডিজার্ভ টু উইন।’ জেতেওনি কেউ। মেটলাইফ স্টেডিয়ামে উন্মাদনায় ঠাসা লড়াই থেমেছে ১-১ সমতায়। বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচটিতে অবশ্য সবকিছু ছিল—আক্রমণ, প্রতি আক্রমণ, গোল, গতি আর উন্মাদনা। সমাধান হয়েছে সমানে সমানে। বল দখলে ব্রাজিলের পক্ষে ছিল ৫১ শতাংশ, মরক্কোর ৪৯। গোলে শটও প্রায় একই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দিয়ে বিশ্বকাপে চমক দেখাল মরক্কো। রবিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর ম্যাচে ১-১ গোলে ড্র করেছে দুই দল। ম্যাচের ২১ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে দুর্দান্ত চিপ শটে মরক্কোকে এগিয়ে দেন ইসমাইল সাইবারি। তবে ৩২ মিনিটে নিজের ৫০তম আন্তর্জাতিক ম্যাচে বাঁ প্রান্ত থেকে একক নৈপুণ্যে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আলিসন বেকার ও ইয়াসিন বোনোর দৃঢ়তায় আর গোল হয়নি। কার্লো আনচেলত্তির শিষ্যদের রক্ষণভাগের দুর্বলতা ও মরক্কোর সংঘবদ্ধ ফুটবল ম্যাচজুড়ে স্পষ্ট ছিল। এই ড্রয়ের ফলে গ্রুপ ‘সি’-তে দুই দলই ১ পয়েন্ট করে ভাগাভাগি করল। একই দিনে গ্রুপ ‘সি’-এর অন্য ম্যাচে ৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পেয়েছে স্কটল্যান্ড। বোস্টনের জিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় হাইতিকে ১-০ গোলে হারিয়েছে টারটান আর্মিরা। ম্যাচের ২৮ মিনিটে চে অ্যাডামসের পাস থেকে জয়সূচক গোলটি করেন জন ম্যাকগিন। ১৯৯৮ সালের পর বিশ্বকাপে এটি স্কটল্যান্ডের প্রথম গোল এবং প্রথম জয়। হাইতি একাধিক সুযোগ তৈরি করলেও স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গানের দৃঢ়তায় গোলবঞ্চিত থাকে। এই জয়ে ব্রাজিল ও মরক্কোকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষে উঠে গেছে স্টিভ ক্লার্কের দল। আজ রাতে ও আগামীকাল ভোরে বিশ্বকাপে আরও পাঁচটি ম্যাচ রয়েছে। রবিবার রাত ১১টায় হিউস্টনে গ্রুপ ‘ই’-তে মুখোমুখি হবে জার্মানি ও কুরাসাও। এরপর সোমবার রাত ২টায় ডালাসে গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডস খেলবে জাপানের বিপক্ষে। ভোর ৫টায় ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘ই’-তে আইভরি কোস্টের প্রতিপক্ষ ইকুয়েডর। সকাল ৮টায় মন্টেরিতে গ্রুপ ‘এফ’-এ সুইডেন লড়বে তিউনিসিয়ার সঙ্গে। আর সোমবার রাত ১০টায় আটলান্টায় গ্রুপ ‘এইচ’-এ স্পেনের মুখোমুখি হবে বিশ্বকাপে অভিষিক্ত কেপ ভার্দে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর