রবিবার, ঠিক বিকেল চারটায়, লিভার ফাউন্ডেশন এর উদ্যোগে, জে এল নেহেরু রোডের সংযোগস্থলে, নেহেরু মূর্তির সামনে থেকে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে, জনগণকে সচেতন করতে একটি বিশাল ঢ়্যালি শুরু হয় এবং ধর্মতলায় গিয়ে শেষ হয়। এবং সেখানে একটি হেপাটাইটিস সচেতন নিয়ে শোভা করেন।কিন্তু বাদসাধে বৃষ্টিতে, পদযাত্রা শুরু হওয়ার সাথে সাথে প্রচন্ড পরিমাণে বৃষ্টি নেমে আসে।, অংশগ্রহণকারী স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে, অভিনেতা-অভিনেত্রী এবং ডক্টরেরা বৃষ্টির মধ্যে ভিজলেও এই পথসভা বন্ধ হয়নি। প্রত্যেকের হাতেই ছিল হেপাটাইটিস সচেতন সম্বন্ধে পোস্টার। রবিবার ছুটির দিন হলেও এই পথসভা দেখার জন্য রাস্তার দু’ধারে অগণিত মানুষ দাঁড়িয়ে দেখলেন।এই পথসভায় অংশগ্রহণ করেন, বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়, অভিনেতা জয় মুখার্জি, অভিনেতা দেবদুলাল হালদার, অভিনেত্রী মাধবীলতা, এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ও স্বনামধন্য সুরকার জয় সরকার, উপস্থিত ছিলেন ডঃ প্রতীম রায় ভাইস প্রেসিডেন্ট কল্যাণ বোস, এবং পার্থপ্রতিম সহ অন্যান্য ডক্টরেরা স্কুলের ছাত্র-ছাত্রী ও নার্সিং ছাত্রছাত্রীরা এবং অভিভাবকেরা। উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের অফিসারেরা।সুন্দর একটি পদশোভার মধ্য দিয়ে , চেষ্টা করছেন জনগণের কাছে বার্তা পৌঁছানোর এবং একটি মুক্ত হেপাটাইটিস দেশ গড়ে তোলা, ও হেপাটাইটিস মুক্ত পৃথিবী গড়ে তোলার।সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে সকল ডক্টর ও অভিনেতা অভিনেত্রীরা জানালেন, ভারতবর্ষে প্রায় ৩৫০ মিলিয়ন মানুষ ভাইরাল হেপাটাইটিস এ আক্রান্ত। বেশিরভাগ বি ও সি হেপাটাইটিস । আর এর চিকিৎসা অনেকে পয়সার অভাবে করাতে পারছেন না, আবার অনেকে টাকা খরচ করে নিঃস্ব হয়ে পড়েছেন, তাই আমরা প্রতি বছর এই দিনটিকে পালন করে চলেছি এবং মানুষের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি, আপনি সুস্থ থাকুন, আপনার বাড়ির লোককে সুস্থ রাখুন, হেপাটাইটিসের হাত থেকে নিজেকে একবার অন্তত টেস্ট করিয়ে নিন। তোর কাছ থেকেও উদ্যোগ নিয়েছেন এই হেপাটাইটিসের হাত থেকে কিভাবে মুক্ত করা যায়, এর সাথে সাথে লিভার ফাউন্ডেশন কে ধন্যবাদ জানালেন তারা বিগত কয়েক বছর ধরে এই সচেতনতা গড়ে তুলছেন এবং অনেকেই নিজেকে সাবধান করার চেষ্টা করছেন।, আমরা সব সময় লিভার ফাউন্ডেশনের পাশে আছি সাথে আছি এবং সহযোগিতা করার চেষ্টা করি আজও আমরা সেই উদ্দেশ্যেই পথে নেমেছি। আর আজকের এই সচেতনতা থেকে শুধু আপনি নয় আপনার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন কেউ এই বার্তাটা পৌঁছে দিন, তারাও যেন সচেতন থাকেন।হেপাটাইটিস আক্রান্ত এলাকার প্রতিনিধি শুভাশিস বাবু জানালেন, আমার হেপাটাইটিস হয়েছিল, প্রথমে আমি কোনরকম গ্রাহ্য করিনি, এবং আমি বুঝতে পারিনি যে আমার শরীরে হেপাটাইটিস হয়েছে, রক্তের জোরে আমি সব রকম নেশা থেকে শুরু করে খাওয়া দাওয়া করতাম। কিন্তু যখন আমার শরীর খারাপ করল আমি ডাক্তারের কাছে যেতে আমাকে বলা হয়েছিল টেস্ট করে আপনার হেপাটাইটিস হয়েছে আর এই হেপাটাইটিসের আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আজ আমি সুস্থ, ধন্যবাদ জানাবো আমাকে যিনি চিকিৎসা করেছেন, তাই আমি এই মঞ্চে উপস্থিত হয়েছি, একটাই কারণে আপনারাও সচেতন হোন, আপনার পরিবারকে সচেতন করুন। আর একটা উদ্দেশ্য করে বলতে চাই যে সকল ছাত্র-ছাত্রীরা উপস্থিত আছেন, এর উদ্দেশ্যে তোমরা কোন কিছু নেশা করো না, পান বিড়ি সিগারেট মদ এই সকলের হাত থেকে দূরে থাকো। চলন্ত প্রমাণ আমি, তোমরা সুস্থ থাকো, সবল থাকো এটাই আমার কাম্য।
এর সাথে সাথে অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় জানালেন, সরকার যেমন উদ্যোগ নিয়েছে ,তেমনি বেসরকারি হসপিটাল ,ওষুধ ফ্যাক্টরী , ডায়গনষ্টিক সেন্টার গুলিও উদ্যোগ যেন নেয়, টেস্ট করলে আর দামি দামি ওষুধ বিক্রি করলে হবে না, যাহাতে সাধারণ মানুষ চিকিৎসা করাতে পারে তাহার জন্য ব্যবস্থা রাখুন এবং তাহারা যাতে ওষুধ কিনতে পারে ওষুধের দাম গুলোর দিকে একটু লক্ষ্য রাখুন। তাহলে সবাই চিকিৎসা করাতে পারবে এবং একদিন হেপাটাইটিস মুক্ত দেশ গড়ে উঠবে।।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা