মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা

যশোরে ৫০০ শয্যা আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

মীর রাজিবুল হাসান নাজমুল যশোর থেকে : / ১৪৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ যশোর সেনানিবাসে ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই হাসপাতাল নির্মাণ সুদক্ষ চিকিৎসক তৈরীর পাশাপাশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের পরিবারবর্গের উন্নত চিকিৎসা নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আর্টডকের জিওসি; ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি; সেনাসদরের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; যশোর আর্মি মেডিকেল কলেজের অধ্যক্ষ, চীফ এক্সিকিউটিভ অফিসার, ফ্যাকাল্টিগণ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।এছাড়া, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ যশোর সেনানিবাসে সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে (এসটিসিএন্ডএস), কোর অব সিগন্যালস এর বাৎসরিক অধিনায়ক সম্মেলনে (২০২৪) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সেনাবাহিনী প্রধান সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে পৌঁছালে তাকে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জিওসি; কোর অব সিগন্যালস্ এর জ্যেষ্ঠ অফিসার; এ্যাডজুটেন্ট জেনারেল; এমআইএসটি’র কমান্ড্যান্ট; ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার এবং সিগন্যালস্ ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট অভ্যর্থনা জানান।বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত কোর অব সিগন্যালসের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কোর অব সিগন্যালস্ এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য কোর অব সিগন্যালসের সকল সদস্যদের প্রতি আহবান জানান। সেনাবাহিনী প্রধান এছাড়াও কোর অব সিগন্যালসের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, বাংলাদেশ সেনাবাহিনীর সকল সিগন্যালস্ ব্রিগেডের কমান্ডারগণ, সিগন্যালস্ ইউনিটসমূহের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর