মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

ভান্ডারিয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ

বিশেষ প্রতিনিধি : / ১০৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত র‍্যালিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার (০১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ভান্ডারিয়া শহীদ মিনার চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হচ্ছেন , ছাত্রদল নেতা মাহাতাব হোসেন সজিব বেপারী, বাকী বেপারী, নবীন ফরাজী, লোকমান সরদার ও সুজন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দুই পক্ষকে সরিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। যানা যায়, বুধবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিক রেজার নেতৃত্বে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কলেজ রোড অতিক্রম করে ভান্ডারিয়া শহীদ মিনার চত্বরে গেলে মিছিলের সামনে থেকে ছাত্রদলের একাংশ ও যুবদলের বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে অপর অংশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে দুই দলকে বিচ্ছিন্ন করে দেয় পুলিশ। প্রায় আধাঘণ্টা সংঘর্ষ চলাকালে ছাত্রদলের বর্তমান ও সাবেক ৫ নেতা আহত হন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর