সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফায়জুল কবির তালুকদার আর নেই

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা কাতারের

নিজস্ব সংবাদদাতা: / ২৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্যে ৩৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে কাতার। কোচ হুলেন লোপেতেগি ঘোষিত দলে জায়গা পেয়েছেন তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণ। এটি তাদের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে অংশ । প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২০ বছর বয়সী লেফট-ব্যাক রাইয়ান আল আলি এবং ইংল্যান্ডে জন্ম নেওয়া ২৯ বছর বয়সী ডিফেন্ডার নায়াল ম্যাসন। দলে আছেন কাতারের নির্ভরযোগ্য তারকা আকরাম আফিফ ও গোলদাতা আলমোয়েজ আলি।তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড সেবাস্টিয়ান সোরিয়া। আগামী বিশ্বকাপে মাঠে নামতে পারলে তিনি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক আউটফিল্ড ফুটবলার হওয়ার রেকর্ড গড়তে পারেন। বর্তমানে এই রেকর্ডটি রয়েছে রজার মিলার দখলে। ১৯৯৪ বিশ্বকাপে খেলতে নামার সময় মিলার বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। গত নভেম্বরে ৪২ বছরে পা দেওয়া সোরিয়া বিশ্বকাপে খেললে সেই রেকর্ড ভেঙে যাবে। গোল করতে পারলেও তিনি সবচেয়ে বয়স্ক গোলদাতার রেকর্ডটিও নিজের করে নিতে পারেন।আসন্ন বিশ্বকাপে কাতারের গ্রুপে রয়েছে সহ-আয়োজক কানাডা, সুইজারল্যান্ড এবং বসনিয়া ও হার্জেগোভিনা। মূল টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচে তারা মুখোমুখি হবে রিপাবলিক অব আয়ারল্যান্ড ও এল সালভাদরের।আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। ফিফার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী ৪৮টি দেশকে ২ জুনের মধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। প্রতিটি দলে অন্তত তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক।
কাতারের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: মাহমুদ আবুনাদা, শেহাব আল লিথি, মেশাল বারশাম, সালাহ জাকারিয়া।
ডিফেন্ডার: রাইয়ান আল আলি, আল হাশেমি আল হোসেন, আইয়ুব আল আলাউই, বাসাম আল রাউই, হোমাম আল আমিন, সুলতান আল ব্র্যাক, বোয়ালেম খুখি, নায়াল ম্যাসন, লুকাস মেন্ডেস, পেদ্রো মিগুয়েল, তারেক সালমান।
মিডফিল্ডার: করিম বৌদিয়াফ, আহমেদ ফাতহি, জাসেম জাবের, আব্দুল আজিজ হাতেম, ইসা লে, আসিম মাদিবো, মোহাম্মদ মানাই, তাহসিন মোহাম্মদ, মোহাম্মদ ওয়াদ।
ফরোয়ার্ড: ইউসুফ আবদেলরিসাক, আকরাম আফিফ, আহমেদ আলাউদ্দিন, হাসান আল হায়দোস, আলমোয়েজ আলি, আহমেদ আল জানহি, এডমিলসন জুনিয়র, মোহাম্মদ মুনতারি, মোবারক শানান, সেবাস্টিয়ান সোরিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর