বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

বলিউড’ সিনেমার প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ডেস্ক রিপোর্ট : / ২৭৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বলিউড’ সিনেমার প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ভারতীয় চলচ্চিত্রগুলো আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয়।শুক্রবার ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে এক ব্রিফিংয়ে দেশে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য প্রণোদনা দেবেন কিনা জানতে চাইলে রাশিয়ার প্রেসিডেন্ট এ কথা বলেন। পুতিন বলেন, আমরা যদি ব্রিকস সদস্য দেশগুলোর দিকে তাকাই, আমার মনে হয় অধিকাংশ দেশে ভারতীয় চলচ্চিত্র সবচেয়ে বেশি জনপ্রিয়। আমাদের একটি বিশেষ টিভি চ্যানেল আছে। তিনি বলেন, ভারতীয় চলচ্চিত্রের প্রতি আমাদের অনেক আগ্রহ রয়েছে, আমরা কিছু কমন গ্রাউন্ড খুঁজে বের করব এবং সেগুলোকে রাশিয়ায় উন্নীত করার একটা ভালো উদ্যোগ হবে, আমি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে প্রস্তুত। আশা করি কোনো অসুবিধা হবে না। তিনি আরও বলেন, আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই প্রস্তাবের বিষয়ে কথা বলব এবং আমার বিশ্বাস যে দুজন একটি চুক্তিতে পৌঁছাতে পারব। পুতিন বলেন, ভারতের প্রধানমন্ত্রী কাজানে এলে তার সঙ্গে কথা বলব। আমি নিশ্চিত যে আমরা চুক্তিতে শতভাগ পৌছতে পারব। রুশ প্রেসিডেন্ট বলেন, শুধু ভারতীয় চলচ্চিত্রই নয়, ব্রিকস দেশভূক্ত অভিনেতা, তাদের সংস্কৃতির প্রতিনিধিত্ব করে, যেমন- একজন ভারতীয় অভিনেতা, একজন চীনা এবং ইথিওপিয়ান অভিনেতাদের নিয়ে নাট্যশিল্পের অনুষ্ঠানের আয়োজন করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর