শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনি ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শেখ আবু তালেবের, চাইলেন সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দারাজের ‘মিষ্টি বক্স’ ঘিরে প্রতারণার অভিযোগ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি

বন্দরে ২৩দিন ধরে দু’সন্তানসহ গৃহবধূ নিখোঁজ,শয্যাশয়ী পিতা

নিজস্ব সংবাদদাতা: / ২৩৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের বন্দরে রাজিয়া সুলতানা প্রিয়াংকা (২৮) নামে এক গৃহবধূ দু’সন্তানসহ নিখোঁজ রয়েছে। গত ৩০ জুলাই বেলা ১২টায় পুরান বন্দরস্থ তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয় বলে জানিয়েছেন তার পিতা মোঃ রাজু মিয়া। দীর্ঘ ২৩দিনেও তার সন্ধান না পেয়ে অসুস্থ্য পিতা রাজু মিয়া মৃত্যুশয্যায় অবস্থায় দিন কাটাচ্ছেন। নিখোঁজ গৃহবধূর ভাই রাশেদ ও স্বামী কবির হোসেন জানান,গত ৩০ জুলাই বেলা ১২টায় প্রিয়াংকা বাড়ির কাউকে কিছু না বলে তার শিশু সন্তান যথাক্রমে রাফিয়ান(৬) ও আতিফা(১১) কে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। এরপর থেকে প্রিয়াংকা ও তার দু’সন্তান নিখোঁজ থাকে। ২৩দিন ধরে স্ত্রী ও সন্তান নিখোঁজ থাকায় আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি। আমি ঠিকমতো খাওয়া-দাওয়াও করিনা। তিনি আরো জানান,দু’সন্তানসহ প্রিয়াংকা নিখোঁজ থাকায় তার বাবা বিছানায় শায়িত আছেন। তাকে ফিরে আসার জন্য তার বাবা সকলের কাছে অনুরোধ জানিয়েছেন।

মদনগঞ্জে সামিটের ফার্নেস অয়েল নিয়ে উত্তেজনা সেনাবাহিনীর হস্তক্ষেপে সমঝোতা

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার সামিট পাওয়ার প্ল্যান্টের পোড়া তেলের ব্যবসা দখলদারিত্বক কেন্দ্র করে দু’পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে গত ২১ আগষ্ট বুধবার দুপুর আওয়ামীলীগের স্থানীয় একটি গ্রুপ ওই প্রতিষ্ঠান থেকে ফার্নেস অয়েলের কন্টেনার ডেলিভারি দেয়ার সময় দু’পক্ষের মধ্যে কিছুটা হট্রগোল কিংবা সহিংশ পরিস্থিতি দেখা দিলেও বাংলাদেশ সেনাবাহিনীর স্থানীয় দায়িত্বপ্রাপ্ত একটি টীম তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অফিসার উভয়পক্ষের উপস্থিতিতে বলেন,শুধুমাত্র বৈধ কাগজপত্রধারী ব্যক্তিই এই ওয়েস্টজ ফার্নেস ডেলিভারি দিতে পারবেন। বৈধ ব্যক্তির বাইরে কেউ এসব নিয়ে বিরোধ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে স্থানীয়রা জানান,১৯নং ওয়ার্ডে কোন আওয়ামীলীগ-বিএনপি নেই। এখানে সবাই আমরা আপনজন। সামিটের এই ওয়েষ্টে তেলের টাকায় এলাকায় অসহায় মানুষের সহযোগিতার জন্য ব্যয় করা হয়। সুতরাং দলীয় প্রভাব বিস্তার করে কেউ এলাকার মানুষের হক নষ্ট করতে পারবেনা। দেশের এতোবড় ঘটনা ও সময়ে মদনগঞ্জে কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি কাজেই আমরা শান্তি চাই আমরা সংঘাতের রাজনীতি,সিন্ডিকেট,আধিপত্য চাইনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর