বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

ফুলপুরে পরকীয়ায় দ্বন্দ্বে খুন হয়েছে ভাতিজা

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর উপজেলা : / ৭১ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবীর পরকিয়া সম্পর্ক দেখে ফেলায় ইকবাল হোসেন (৩০) নামে এক যুবক খুন হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এই ঘটনা ঘটে,নিহত ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় সুত্র জানায়,ওই গ্রামের রমজান আলী কাজের সুবাদে ঢাকায় বসবাস করেন।তার স্ত্রী সোহেলী স্বামীর বাড়িতে বসবাস করে আসছেন।রমজান আলী ঢাকায় থাকার সুযোগে তার চাচাত ভাই সাদ্দামের সাথে পরকিয়া সম্পর্কে জড়ায় সোহলী আক্তার।আনুমানিক ৪/৫ দিন আগে রমজান আলীর স্ত্রী সোহেলী আক্তার ও সাদ্দাম পরকিয়া সম্পর্কে জড়ালে দেখে ফেলে ভাতিজা ইকবাল।বিষয়টি দুই পরিবার ও প্রতিবেশিদের মাঝে জানাজানি হয়ে যায়।এ নিয়ে সাদ্দাম ও তার ভাতিজা ইকবালের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়।ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে সাদ্দামের পরিবার ও ইকবালের পরিবারের সদস্যদের সাথে মারামারি হয়। মারামারির একপর্যায়ে সাদ্দাম ছুরি দিয়ে ইকবালের বুকের নিচে আঘাত করে।এতে ইকবাল মাটিতে লুটিয়ে পড়ে।এ সময় আহত হয় আরও তিনজন।পরে চারজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করে।পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ও ঘটনাস্থল পরিদর্শণ করে।ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন,পরকিয়া সম্পর্কের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ও মরদেহ উদ্ধার করেছি। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর