শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ফুলপুরে ইয়ার্কি করে টিকটক করতে গিয়ে পুলিশের হাতে ধরা কিশোররা মুচলেকায় ছাড়

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর উপজেলা : / ১৩৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলপুরে ইয়ার্কি করে পুলিশের গাড়িতে বসে টিকটক করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে ফাহিম ও আতাউর রহমানসহ বেশ কয়েকজন কিশোর। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ ঘটনা ঘটে। জানা যায়, ফাহিম, আতাউর রহমান, নাবিল, তানভির, আনিছুর রহমান, তাছিন সরকার ও মাহিন হাসান রিয়াদসহ ৭ জন কিশোর ফুলপুর থানা কম্পাউন্ডে পুলিশের গাড়ি পেছনে রেখে টিকটক ভিডিও বানায়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়ে উত্তরবঙ্গের সংবাদ নামে একটি অনলাইন পোর্টালে ২৩ অক্টোবর বিকাল ৪টা ১১ মিনিটের সময় ‘ফুলপুরের কিশোর গ্যাং এর অপরাধের প্রবণতা বেড়েই চলেছে’ শিরোনামে একটি নিউজ পাবলিশ করে। নিউজটিতে যা উল্লেখ করা হয়েছে আসলে মূল ঘটনা তা নয়। ওরা টিকটক করতে গিয়ে ইয়ার্কি করায় পুলিশ তাদের এ ধরনের কাজ আর না করার জন্য সতর্ক করেছিল। এ ঘটনায় ফুলপুর থানার ওসি আব্দুল হাদি কিশোর ও তাদের অভিভাবকদের থানায় ডেকে নেন। পরে কিশোররা তাদের ভুল স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে। পরে তারা এরকম আর করবে না মর্মে অঙ্গীকার ব্যক্ত করলে ও তাদের অভিভাবকরা থানায় মুচলেকা প্রদান করলে তাদের ছেড়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর