বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক জ্বালানি অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন

প্রাইমারি চাকরি প্রার্থীরা ধর্ণার দু’বছর পুর্ণ দিনে, অভিনব বিক্ষোভ মিছিল ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী ।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২৪৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

রবিবার, ঠিক দুপুর ১ টায়, মাতঙ্গিনী হাজরা মূর্তির সামনে, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা যে ধরনা মঞ্চে বিক্ষোভ চালাচ্ছিলেন, আজ তার দুটি বছর পূর্ণ, এই পূর্ণ দিনে তারা একটি অভিনব বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিলেন। এই বৃক্ষোভ মিছিল তারা মাতঙ্গিনী হাজরা মূর্তির কাছ থেকে শহীদ মিনারের কাছে যান এবং সেখান থেকে আবার পুনরায় মিছিল করে ধর্ণা মঞ্চের শেষ করেন।

মিছিলের মূল দাবী, দেখতে দেখতে দশটি বছর অতিক্রান্ত হয়ে গেল, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আশার আলো দিয়েও আজও কিছু করল না, অনেকবার প্রতিশ্রুতিও দিয়েছেন, একটা প্রতিশ্রুতিও আজব পূরণ করলেন না ।

তাই আজও আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপিটেশন দিয়ে একটাই বার্তা দিতে চেয়েছি, অবিলম্বে গেজেট মেনে, আপডেট সিটে ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিয়ে, দশ বছরের জ্বালা যন্ত্রণা থেকে অবসান চায়, আপনার মানবিকতার মুখ দেখতে চাই, আমরা স্কুলে স্কুলে যেতে চাই।

তবে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আশা, নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দিকে নজর দেবেন এবং ব্যবস্থা করবেন।, তাই আজও মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ডেপুটেশন দিতে গিয়েছেন,

তাহারা আরো বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী সবার জন্য সব কিছু করছেন কন্যাশ্রী খাদ্যশ্রী থেকে শুরু করে সবকিছু, নিশ্চয়ই আমাদের জন্য ভাববেন এটা আমাদের আশা। খুব শীঘ্রই আমরা হয়তো স্কুল যেতে পারবো। দশটি বছর আমাদের জীবন নষ্ট হয়ে গেছে, এবার চায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকে নজর দিক। জনগণ মাননীয় মুখ্যমন্ত্রীকে ফিরিয়ে আনছে, মাননীয় মুখ্যমন্ত্রী ও ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে আশার আলো দেখাক। আমরা এখনো আশাবাদী আমাদের দিকে তাকাবেন ।

এর সাথে সাথে সাংবাদিকদের উত্তরে বলেন, যদি না আমাদের কথা ভাবেন, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন করবো এবং ধর্ণা চালিয়ে যাব। এর সাথে সাথে কমিশনকেও দায়ী করলেন। চাকরি থাকতেও আমাদেরকে পথে বসিয়েছেন, ২০১৪ থেকে ২০২৪ আজও পথে বসে। ধর্ণা মঞ্চে বসে। ঝড় বৃষ্টির রৌদ্রে ,

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা

বরানগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে, দুই দিনব্যাপী স্নান যাত্রা ও রক্তদান উৎসব

 শনিবার, ঠিক সকাল আটটায়, বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পরিচালনায় এবং বরানগর জগন্নাথ মন্দিরের উদ্যোগে, জগন্নাথ দেবের স্নানযাত্রার আয়োজন আলমবাজার ঘাটে,

সকাল থেকেই বরানগর জগন্নাথ মন্দিরে ভক্তদের আনাগোনা ও পূজা পাঠ, ঠিক সকাল আটটায়, ঘোড়ার গাড়িতে চেপে, জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবী কে নিয়ে রওনা দেয় আলমবাজার ঘাটে, এবং পিছনে পিছনে রওনা দেন গাজন দার থেকে শুরু করে ভক্তরা , আলাম বাজার ঘাটে পৌঁছানোর পর, পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে জগন্নাথ বল দেব সুভদ্রা দেবীর স্নান সম্পূর্ণ হয়।

স্নান যাত্রায় উপস্থিত ছিলেন, বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং বরানগর জগন্নাথ মন্দিরের সভাপতি কমল পন্ডিত, উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার উপ পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু , সদস্য পৌরপ্রধান পরিষদ শ্রীঅঞ্জন পাল, বরানগর পৌরসভার পৌর মাতা শ্রীমতি ঊষা বের, সমাজসেবী শঙ্কর রাউত । এ ছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যবৃন্দরা। আজ স্নানযাত্রা ধুমধাম এর মধ্য দিয়ে সম্পূর্ণ হয় এবং সকলকে রথযাত্রার শুভেচ্ছা ও বার্তা দেন।

প্রতি বছরের ন্যায় এবছরও জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেন, ২২ শে জুন স্নান যাত্রা, আগামীকাল অর্থাৎ ২৩ শে জুন রবিবার ঠিক সকাল দশটায় একটি রক্তদান শিবিরের আয়োজন করেন।, রক্তের চাহিদা মেটাতেই প্রতিবছর এই আয়োজন করে থাকেন , যাহাতে কিছুটা হলেও রক্তের অভাব মেটে, একজনের রক্তে যেন আরেকটি জীবন বাঁচে তাই এই উদ্যোগ।

আগামীকাল উপস্থিত থাকবেন বিশিষ্ট জনেরা ও বিশিষ্ট ব্যক্তিরা।
উপস্থিত থাকবেন সাংসদ সৌগত রায়, বিদায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, বরানগর পৌরসভার পৌর মাতা শ্রীমতি অপর্ণা মৌলিক, বরানগর থানার শ্রী অতীশ চ্যাটার্জি, বিধায়ক মদন মিত্র, কামারহাটির পৌর প্রধান গোপাল সাহা, এছাড়াও উপস্থিত থাকবেন বরানগর পৌরসভার, অমর পাল ,জয়ন্ত রায়, রামকৃষ্ণ পাল শ্রীমতি আলপনা লাহা সেই বিশ্বজিৎ বর্মন। শ্রী শান্তনু মজুমদার শ্রী শুভাশিস কর সহ অন্যান্যরা এবং এলাকাবাসী ও ডক্টর ও রক্তদাতারা।

রথযাত্রা উৎসব ও রক্তদানের মধ্য দিয়ে, সকলকে মঙ্গল কামনা, শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন, বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও বরানগর জগন্নাথ মন্দির তরফ থেকে।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর