মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হলেই নির্যাতন বন্ধ করা সম্ভব — সভাপতি ঢাকা প্রেসক্লাব  ভূমি দস্যুদের বিরুদ্ধে অনুসন্ধান ও সংবাদ প্রকাশ করায়,  সাংবাদিকদের ওপর হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি

প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান

ডেক্স রিপোর্ট : / ৫০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

পিরোজপুর জেলার ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খানের সাক্ষাৎকার গ্রহণ করেছেন আওরঙ্গজেব কামাল :

সাক্ষাৎকার বিবরণীতে জানা যায়  পিরোজপুর জেলার আসন্ন ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সাবেক সাংগঠনিক সম্পাদক, ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন বিএনপি এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপি, পিরোজপুরের মোঃ সুমন খান বলেছেন, “আমি নির্বাচিত হলে প্রতিশ্রুতিগুলো শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না, বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই হবে আমার মূল লক্ষ্য।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যা ও সম্ভাবনা খুব কাছ থেকে দেখেছেন। তাই জনগণের প্রত্যাশা পূরণে একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় নিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
প্রশ্ন: নির্বাচিত হলে আপনার প্রথম অগ্রাধিকার কী হবে?
মোঃ সুমন খান: আমার প্রথম অগ্রাধিকার হবে দুর্নীতি ও মাদকমুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলা। পাশাপাশি কাঁচা রাস্তা পাকা করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং ইউনিয়ন পরিষদে সকল ধরনের নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করা।
প্রশ্ন: কৃষক, জেলে ও সাধারণ মানুষের জন্য কী পরিকল্পনা রয়েছে?
মোঃ সুমন খান: কৃষকদের মাঝে সার, বীজ, কীটনাশক ও কৃষি উপকরণ সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করব। জেলেদের প্রশিক্ষণ ও সরকারি সহায়তা প্রাপ্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখব। এছাড়া বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
প্রশ্ন: শিক্ষা ও সামাজিক উন্নয়নে আপনার ভাবনা কী?
মোঃ সুমন খান: শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটাতে কাজ করব। পাশাপাশি বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
প্রশ্ন: ভোটারদের উদ্দেশে আপনার বার্তা কী?
মোঃ সুমন খান: আমি ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের সেবার লক্ষ্য নিয়ে কাজ করতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তাহলে একটি আধুনিক, সুশৃঙ্খল, নিরাপদ ও উন্নয়নমুখী শংকরপাশা ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করব।
সাক্ষাৎকারের শেষে মোঃ সুমন খান বলেন, “জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি, জনগণ উন্নয়ন, সততা ও সেবার রাজনীতিকেই মূল্যায়ন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর