মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

পিরোজপুরে অসহায় শীতার্তদের মাঝে এসএসসি-৯৩ ব্যাচের কম্বল বিতরণ

পিরোজপুর প্রতিনিধি : / ১০৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

পিরোজপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে এসএসসি – ৯৩ ব্যাচ। শনিবার (৪ জানুয়ারি ) বিকেলে পিরোজপুর পৌরসভার হুলার হাট বন্দর বাজার এলাকায় শতাধিক বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন ৯৩ ব্যাচের শিক্ষার্থী হাফিজুল ইসলাম তাপস , পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, ৯৩ ব্যাচের শিক্ষার্থী মহিদুল ইসলাম শরিফ, জেলা তাঁতী দলের সভাপতি আলী শেখ, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম সজলসহ আরও অনেকে।এসময় হাফিজুল ইসলাম তাপস বলেন, আমরা এসএসসি ৯৩ ব্যাচ পিরোজপুর শাখা থেকে মানবিক সাহায্য হিসেবে শীত বস্ত্র বিতরন কর্মসূচির শুভ উদ্ভোধন ঘোষনা করেছি, আজ দ্বিতীয় দিনের মত হুলারহাট বাজারে এলাকায় বিতরণ করছে ।এর আগেও আমার ৯৩ ব্যাচের ব্যানারে সামাজিক অনেক কাজ করেছি। আগামী দিনেও আমাদের এমন অনেক সেবামূলক কাজ চলমান থাকবে।এসময় শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। আমাদের এসএসসি – ৯৩ ব্যাচ, পিরোজপুর। অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর আমরা অল্প আয়ের অসহায় শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করে আসছি। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাঘব হতে পারে। তাই যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর