মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

পিরোজপুরের জিয়ানগরে বকুল মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এর শুভ উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি : / ১১৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

পিরোজপুর জেলার জিয়ানগরে মানসম্মত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে বকুল মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি ২০২৫ ইংরেজি) বিকেলে উপজেলার সরকারি ইন্দুরকানী ডিগ্রি কলেজ সংলগ্ন প্রতিষ্ঠিত ক্লিনিকটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বেসরকারি ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মিজানুর রহমান বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ নূর উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা আমির মাওলানা আলী হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক মোঃ ফরিদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাওলানা আব্দুল হাই, উপজেলা বিএনপি সদস্য সচিব আলমগীর কবির মান্নু, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন , উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি গাজী আবুল কালাম এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান খান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলন মিত্র। বকুল মেমোরিয়াল ক্লিনিকের পরিচালক মোঃ কামাল হোসেন বলেন, “আমাদের উপজেলায় মানসম্মত কোনো প্রাইভেট ক্লিনিক না থাকায় এলাকার জনগণ খুব অসুবিধায় ছিলেন। একটু জটিল চিকিৎসার জন্য খুলনা বা বরিশালে যেতে হতো। সেই কথা বিবেচনা করে আমরা জিয়ানগরে স্বল্প খরচে মানসম্মত চিকিৎসার জন্য বকুল মেমোরিয়াল ক্লিনিকের যাত্রা শুরু করেছি। এখানে সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে রোগীর সেবা দেওয়া হবে। রোগ নির্ণয়ের জন্য আধুনিক যন্ত্রপাতিসহ ল্যাব রয়েছে এবং আধুনিক সব সরঞ্জামসহ রয়েছে অপারেশন থিয়েটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর