সোমবার, ০১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়ানগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফায়জুল কবির তালুকদার আর নেই

পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

রুকুনুজ্জামান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: / ৭১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

দিনাজপুরের পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কে ২০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার স্থাপনের ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে মহাসড়কের এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল-এর সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আ: করিম (৩৫) নামে এক ব্যক্তি আহত হন।আহত আ: করিম পঞ্চগড়ের পঞ্চগড় জেলা শিক্ষা অধিদপ্তর-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা। তিনি পার্বতীপুর শহরের আমিরগঞ্জ মহল্লার বাসিন্দা। জানা যায়, উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রাম থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে স্কুলের সামনে পরপর তিনটি স্পিড ব্রেকার অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে তার ডান হাত ও ডান পায়ে গুরুতর আঘাত লাগে এবং পরনের কাপড় ছিঁড়ে যায়।স্থানীয় বাসিন্দারা জানান, ২০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার থাকায় যানবাহন চালকদের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। আদর্শ হুগলীপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “স্পিড ব্রেকার দেওয়ার আগে এখানে বড় ধরনের দুর্ঘটনা শোনা যায়নি। এখন প্রায় প্রতিদিনই কেউ না কেউ আহত হচ্ছেন।পথচারী ও এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কের তুলনায় স্পিড ব্রেকারগুলোর উচ্চতা বেশি এবং সঠিক সতর্কতামূলক সাইনবোর্ড বা রিফ্লেক্টর নেই। ফলে বিশেষ করে মোটরসাইকেল, ভ্যান ও অটোরিকশা চালকেরা বেশি ঝুঁকিতে পড়ছেন।এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, স্পিড ব্রেকারগুলো স্থাপন করেছে দিনাজপুর সড়ক ও জনপদ অধিদপ্তর। তিনি জানান, একটি স্পিড ব্রেকার রেখে বাকি দুটি অপসারণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে।স্কুলের প্রধান শিক্ষক জামিল আহমেদ বলেন, ২০১৮ সালে সড়ক ও জনপদ অধিদপ্তরে আবেদন করার পর এসব গতিরোধক স্থাপন করা হয়। তবে তিনটি স্পিড ব্রেকার দেওয়ার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তরের বলে তিনি দাবি করেন।এলাকাবাসী দ্রুত ঝুঁকিপূর্ণ স্পিড ব্রেকার অপসারণ, মানসম্মত নকশা অনুসরণ এবং প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর