মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা

পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচনীয় তফশিল ঘোষণা ভোট গ্রহণ ৯ ডিসেম্বর

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি: / ৭৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

পার্বতীপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির ২৩ অক্টোবর সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী কমিটি গঠনে পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে।গত ২৩ অক্টোবর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের মতামতে দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রেসক্লাবের সদস্যদের সাধারণ সভায় এ তফসিল সিদ্ধান্ত অনুযায়ী ঘোষণা করা হয়।৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ও গঠন করা হয়, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন, যথাক্রমে- মোঃ আব্দুর রশিদ সরকার সহকারি অধ্যাপক, মোঃ আবু বক্কর সিদ্দিক সহকারি অধ্যাপক, মোঃ রফিকুল ইসলাম প্রদর্শক।পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিলে ঘোষণা করা হয় – ১৯-২০ নভেম্বর ২০২৫ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র বিতারন, ২৩ নভেম্বর ২০২৫ মনোনয়নপত্র দাখিল, ২৪ নভেম্বর ২০২৫ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, ২৫ নভেম্বর ২০২৫ সকাল ১০ টায় আপিল গ্রহণ ও সুনানি, ২৬ নভেম্বর ২০২৫ সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার, ২৭ নভেম্বর সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ৯ ডিসেম্বর সকাল দশটা থেকে ২ টা পর্যন্ত ভোট গ্রহণ।দ্বি-বার্ষিক নির্বাচনে পার্বতীপুর প্রেসক্লাবের ৬২ জন সদস্য তাদের ভোটার অধিকার প্রয়োগ করবেন। আগামী কমিটি গঠনের যে যে পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সভাপতি পদে ৩ জন আব্দুল কাদির, আতাউর রহমান, হাবিব ইফতেখার, সহ-সভাপতি ২ জন বদরুদ্দোজা বুলু ,আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক পদে ৩ জন তাজকীর হোসাইন, মামুনুর রশিদ বিপ্লব, মোস্তাফিজুর রহমান বকুল, যুগ্ম সম্পাদক পদে ২ জন আব্দুল আল মামুন মিলন, জাকারিয়া হোসেন, কোষাধ্যক্ষ পদে ২ জন জোবাইদুর রহমান, রুকুনুজ্জামান বাবুল, দপ্তর সম্পাদক পদে ৩ জন মিনহাজুল ইসলাম তারেক, স্বপন চন্দ্র রায়, জলিল সরকার, সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে ২ জন ওয়াহেদুল ইসলাম, আমজাদ হোসেন, নির্বাহী সদস্য পদে ৬ জন মুস্তাকিম সরকার, ওসমান আলী, একরামুল হক বেলাল, মহসিন আলী, নুর আলম সিদ্দিক, সাজেদুর রহমান নওশাদ ।তফসিল ও নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করেন জৈষ্ঠ্য সাংবাদিক মোঃ আতাউর রহমান আহ্বায়ক, আহ্বায়ক কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর