বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাবনায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছ-বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, নিহত ৫

পাবনা প্রতিনিধি : / ২৯৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে ২ জন মারা গেছেন।এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের রাজশাহী নেওয়া হয়েছে।বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।উদ্ধারকারী টিমের প্রধান ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, আমরা ৩ জনকে মৃত অবস্থায় এবং ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে আরও ২ জন মারা গেছেন বলে শুনেছি।বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদীর পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্যাল জানান, রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও ২জনকে মৃত ঘোষণা করেন। এখনো নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এছাড়া পাকশি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, রাতে ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল প্রাইভেট কারটি। পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন‌।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর