বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে ২০ দিন ব্যাপী তারুণ্যের মেলা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ২১৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তারুণ্যের কারুপন্য ও কৃষি পণ্যের মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১ টায় প্রথম দিন প্রধান অতিথি হিসেবে তারুণ্যের কারুপণ্য ও তারুণ্যের কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্ধোধণ করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।তারুণ্যের মেলাকে ঘিরে কলাপাড়া উপজেলা পরিষদ খেলার মাঠে বসেছে অর্ধশত বিভিন্ন পণ্যের দোকান। মেলার কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের যন্ত্রপাতি ছাড়াও আকর্ষণ ছিলো কৃষকদের উৎপাদিত পণ্য, নারীদের তৈরি কারুপণ্যসহ বিভিন্ন প্রসাধনী ও বৈজ্ঞানিক কৃষি গবেষণার বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হয়। যা দেখতে ভীড় করে শতশত মানুষ।উদ্ধোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া সেনা ক্যাম্প কমান্ডার মোঃ কবির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, পৌর বিএনপির সাধারন সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল, ধুলাসার ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহাজাদা হাওলাদার প্রমুখ। ২০ দিন ব্যাপী তারুণ্যের মেলায় লোকজ ও গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ, গ্রামীন খেলা ধুালার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এ উৎসব। উদ্ধোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, কলাপাড়ায় প্রথমবারের মতো এ উৎসবে বাংলার ঐতিহ্যবাহী খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আধুনিক সকল পণ্যের সমাহার থাকবে এ মেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর