মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা

নাজিরপুরে কলেজ কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি : / ১৪৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

পিরোজপুরের নাজিরপুরের মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের এডহক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণে ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন কলেজের শিক্ষার্থী, শিক্ষক,কর্মচারী ও এলাকাবাসী।৫ আগষ্ট গনঅভ্যুত্থানের পর সাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ কমিটি বিলুপ্ত করা হয়। বর্তমানে ওই সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পূনরায় কমিটি দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়।গত ৬ অক্টোবর জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃক ওঘঝ০২-৬/০০০৮৩/২০১৭/১২১০/৩৭৩২ নং স্মারক মোতাবেক জাতীয় বিশ^বিদ্যালয় কলেজের ই-মেইলে মো: রেজা পাহলবী মাসুমকে সভাপতি ও শরিফুল ইসলাম নান্নুকে সদস্য সচিব করে একটি এডহক কমিটি করে প্রেরণ করা হয়। উক্ত কমিটির বিরুদ্ধে ওই কলেজের অধ্যক্ষ সহ মোট ৪৯ জন শিক্ষক ও কর্মচারী বাতিলকরনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বরাবরে একটি লিখিত আবেদন করেন।আবেদনে দেখা যায়,উক্ত কমিটির বিষয়ে অধ্যক্ষ বা কলেজ কতৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন আবেদন করেন নাই। কমিটি সম্পর্কে অত্র এলাকার জনগণ এবং শিক্ষক-কর্মচারীগণ অবগত হলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং কমিটি বাতিলের জন্য শিক্ষার্থীসহ এলাকার সচেতন মহল বিক্ষোভ মিছিল প্রদান করে কলেজ এবং অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় যোগাযোগ করে উক্ত কমিটি বাতিলের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদানে এলাকাবাসী এবং শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করেন। উক্ত কার্যক্রম বিলম্ব হওয়ায় এলাকাবাসী’র কলেজ ক্যাম্পাসে প্রতিনিয়ত অবস্থানের কারণে নিয়মিত পাঠদান প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। গত ২১ অক্টোবর নবগঠিত এডহক কমিটির সভাপতি রেজাপাহলবী মাসুম সহ কিছু বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে অফিস কক্ষে তালা দেয় এবং শিক্ষক কর্মচারীদের উপর ক্ষিপ্ত হয়ে অশোভন আচরণ ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে।কমিটি বাতিলকরণ পত্রে আরো বলেন, উক্ত ঘটনায় ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক, কর্মচারীগণ ভীত সস্ত্রাস্ত অবস্থায় দিনাতিপাত করছেন। এমতাবস্থায় কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ছাত্র-ছাত্রী ও শিক্ষক সহ আমরা নিরাপত্তার জন্য উক্ত কমিটি বাতিল করার জন্য আবেদন করেন।এবিষয়ে কলেজ অধক্ষ্য মো: আব্দুস সালাম বলেন, রেজা পাহলবি মাসুম কে আমি ব্যক্তিগতভাবে চিনি ও না, জাতীয় বিশ^বিদ্যালয়ে সভাপতি হিসাবে তার নামে সুপারিশ করি নাই, আমি মো: মিজানুর রহমান দুলাল সহ, এস.ডি ফয়াজুল হক খান, মো: আপেল মাহামুদ এই তিন জনার নাম দিয়ে সভাপতির জন্য সুপরিশ করেছি তিনি কিভাবে সভাপতি হন আমি জানি না, আমরা এ কমিটি বাতিলের জন্য জাতীয় বিশ^বিদ্যালয়ে আবেদন করেছি।এ বিষয়ে রেজা পাহলবি মাসুম কে ফোন দিলে তিনি জানান, জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসি আমাকে এডহক কমিটির সভাপতি বানিয়েছেন, আমি এ অনাস্থার বিষয়ে কিছু জানি না, এবং আমি তাদের কোন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করি নাই এটি মিথ্যা এবং বানোয়াট, উদ্দেশ্য প্রতিহিংসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর