শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন পিরোজপুরের সন্তান ফয়জুল হক…

বিশেষ প্রতিনিধি : / ২০৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

পিরোজপুর জেলার সন্তান ফায়জুল হক গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বিসিএস তথ্য সাধারণ কাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা।

ইতোপূর্বে তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর প্রধান নির্বাহি কর্মকর্তা, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) এর ভারপ্রাপ্ত মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর অতিরিক্ত মহাপরিচালক এবং তথ্য অধিদফতরে অতিরিক্ত প্রধান তথ্য অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

বিসিএস তথ্য সাধারণ কাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা হিসেবে জনাব ফায়জুল হক ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস এ যোগদান করেন। তিনি চাঁদপুর জেলায় জেলা তথ্য অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ঝিনাইদহ ও কিশোরগঞ্জ জেলায় তথ্য অফিসার ও সিনিয়র তথ্য অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া, তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পিআরও পদে তথ্য ও জনসংযোগের দায়িত্ব পালন করেন। জনাব ফায়জুল হক কর্মজীবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তরে পরিচালক (প্রশাসন ও অর্থ), তথ্য অধিদফতর (পিআইডি)তে সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার-এসডিপিআইও(প্রশাসন),এসডিপিআইও(প্রেস ),এসডিপিআইও(প্রোটোকল) এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তে পরিচালক (গবেষণা), পরিচালক (প্রশাসন) ও সহযোগী সম্পাদক এর দায়িত্ব পালন করেন।

জনাব ফায়জুল হক পিরোজপুর জেলার নাজিরপুর সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮১ সালে এসএসসি এবং ঝালকাঠি সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ হতে তিনি বিএসসি ও এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি এমএসসিতে প্রথম শ্রেণি অর্জন করেন। জনাব ফায়জুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র ছিলেন।

পেশাগত কাজে দক্ষতা অর্জনের লক্ষ্যে জনাব ফায়জুল হক সেমিনার, সভা ও বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ গ্রহণের জন্য চায়না, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, ভূটান, হংকং, ভারত ও জাপানসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক। তার পুত্র একজন কম্পিউটার প্রকৌশলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর