বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

ঠাকুরগাঁওয়ে রথযাত্রা উৎসব

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ২৫৫ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট ইসকন প্রচার কেন্দ্র নামহট্ট মন্দিরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হয়। সেখানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন এর আয়োজনে অনুষ্ঠিত সভায় মুন্সিরহাট ইসকন প্রচার কেন্দ্রের সভাপতি নারায়ণ চন্দ্র আগরওয়ালার সভাপতিত্বে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের এমপি দ্রৌপদী দেবী আগরওয়ালা, বাংলাদেশ ইসকনের সহ সভাপতি, রংপুর-রাজশাহী বিভাগীয় সম্পাদক ও ঠাকুরগাঁও গড়েয়া গোপালপুর ইসকন মন্দিরের অধ্য শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়ালা, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, শিক্ষাবিদ প্রফেসর মনোতোষ কুমার দে প্রমুখ। এর আগে রথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেনের সহধর্মিনী অঞ্জলি সেন। পরে সেখান থেকে হাজারো ভক্তদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দ নগর টাঙ্গন ব্রিজের পশ্চিম তীরে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে এসে শেষ হয়। মন্দিরের অনুষ্ঠানে সনাতন ধর্মসভা, হোমযজ্ঞ পদাবলী কীর্তন বৈদিক নিত্য নাটক, ছাত্র-ছাত্রীদের পারমার্থিক প্রতিযোগিতা মহা হরিনাম কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৫ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর