বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মুক্তা শিকদার, সাবেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত নূর পরাগ, আশিকুর রহমান বাবু, আনিস শেখ, রাসেল হাওলাদার, এরশাদ গাজী ও নাজমুল জাকারিয়া প্রমুখ। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করছে। তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিও পালন করা হয়।