গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা কর্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ সাধারণ সভা শেষে
৩টি পদে ৭জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা ক হয়। এতে পৌর বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল চেয়ারম্যান পদে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে ওমর ফারুক ও পরিচালক পদে (যথাক্রমে) মাইদুল ইসলাম, জয়নাল আবেদীন, মাশরাফুল ইসলাম, তাহেরা বেগম, মমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। 
এরআগে বিআরডিবি’র আওতাধীন উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র ত্রি-বার্ষিক মেয়াদে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মনিরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর বিএনপি’র আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া নিপন, যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার প্রমূখ।