বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

কলাপাড়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ১৪১ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কলাপাড়ায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন, প্রচার সম্পাদক সাইদুর রহমান, বিএনপির নেতা রাইসুল ইসলাম বিশ্বাস টিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের গাজী মো. হারুন, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন সিকদার ও মো. জুয়েল সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন (অভি) এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি এম এ মাওলানা মাহমুদুল হক সাইফী এবং সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন।এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর