সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ১-১ গোলে ড্র, ৩৬ বছর পর জয়ে ফিরল স্কটল্যান্ড ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর

কলাপাড়ায় এক গাভির দুই বকনা বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য

এস এম আলমগীর হোসেন,কলাপাড়াঃ / ১০৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

এস এম আলমগীর হোসেন,কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্যটিয়াখালী গ্রামে বিরল এক ঘটনার সাক্ষী হয়েছে স্থানীয়রা। কবির গাজীর একটি গাভি একসঙ্গে দুইটি বকনা (মেয়ে) বাছুর প্রসব করেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।গাভির মালিক কবির গাজী জানান, গাভিটি তার বাড়িতে দীর্ঘদিন ধরে পালিত হচ্ছে। স্বাভাবিক সময়ে একটিমাত্র বাছুর প্রসবের ঘটনা দেখা গেলেও এবার একসঙ্গে দুইটি মেয়ে বাছুর প্রসব করায় তিনি আনন্দিত।তিনি বলেন, “আমি খুবই খুশি। আল্লাহর রহমতে গাভি ও দুইটি বাছুর সুস্থ রয়েছে। এমন ঘটনা আগে কখনো দেখিনি।স্থানীয়রা এ বিরল ঘটনাটি দেখতে ভিড় করছেন কবির গাজীর বাড়িতে। চিকিৎসকদের মতে, গাভির একাধিক বাছুর প্রসবের ঘটনা বিরল হলেও অসম্ভব নয়।এলাকাবাসী এই ঘটনাকে আশীর্বাদ হিসেবে দেখছেন এবং বাছুরগুলোর সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর