বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ওয়ালটন প্লাজার উদ্যোগে পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি : / ৬৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন স্থানে চলমান ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কে অবস্থিত ওয়ালটন প্লাজা শোরুমে এ ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি এবং শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনিস প্রধান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ওয়ালটন প্লাজার এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত প্রশংসনীয়। কর্পোরেট প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়া উচিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা দিনাজপুর এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “গ্রাহকসেবার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে ওয়ালটন প্লাজা নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি অংশ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়ালটন প্লাজা-পঞ্চগড় শাখার ম্যানেজার মোঃ নাসির উদ্দিন, পুরাতন পঞ্চগড় শাখার ম্যানেজার মোঃ মাহফুজার রহমান, বোদা শাখার ম্যানেজার মোঃ রকি শেখ এবং দেবীগঞ্জ শাখার ম্যানেজার মোঃ জুয়েল রানা। এসময় চারটি শাখার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. জান্নাত আরা মিলি। তাঁকে সহযোগিতা করেন উম্মে কুলসুম ও মৌমিতা। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ গ্রহণ করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, মোট ৭৯ জন রোগী এ ক্যাম্প থেকে ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ওয়ালটন প্লাজার এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর