শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার জয় বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে দারুণ জয় সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দূরন্ত সূচনা করেছে ইংল্যান্ড জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী তারেক রহমান লিওনেল মেসির ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা

এনডিএ জোট নেতাদের প্রশংসায় যা বললেন মোদি

ডেস্ক রিপোর্ট : / ২৭৬ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচিত করেছে। ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে জোটসঙ্গীদের পূর্ণ সমর্থন প্রয়োজন ছিল তার।শুক্রবার (৭ জুন) এনডিএ নেতাদের সঙ্গে বৈঠকে তাদের শুভেচ্ছা জানিয়ে মোদি বলেন, ‘ভারতের ইতিহাসে এটাই সবচেয়ে সফল জোট। তিন মেয়াদ সফলতার সঙ্গে পূর্ণ করে এখন চতুর্থ মেয়াদে পা দিচ্ছে এই জোট।এনডিএ জোটের প্রতিটি দল ‘নেশন ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী, এ কথা উল্লেখ করে মোদি যোগ করেন, ‘শুধু ক্ষমতার জন্য একাট্টা হওয়া কোনো জোট নয় এনডিএ, বরং ‘নেশন ফার্স্ট’ এই নীতির প্রতি দায়বদ্ধতা থেকেই সবাই একত্র হয়েছে।লোকসভা নির্বাচনের পর এনডিএ জোটের দুই বড় নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমার ভারতের রাজনীতিতে হট টপিক হয়ে উঠেছিলেন। তাদের সমর্থন ছাড়া মোদি সরকার গঠন করতে পারবেন না বলে ধরে নেওয়া হচ্ছিল। তাই এই দুজন কংগ্রেসের নেতৃত্বধীন ইনডিয়া জোটের দিকে হেলে পড়েন কিনা তা নিয়ে কৌতূহল ছিল ভারতীয়দের।কিন্তু শেষ পর্যন্ত মোদির জোটসঙ্গী হয়েই থেকেছেন নীতীশ ও নাইডু। তাদের সমর্থন পেয়ে উচ্ছ্বসিত মোদি বলেন, এনডিএ জোট পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে গঠিত।আগামী ৫ বছরে এনডিএ সরকার সুশাসন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের দিকে মনযোগী হবে বলে বৈঠকে আশ্বাস দেন মোদি।উল্লেখ্য, রোববার সন্ধ্যায় তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর