বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসলামী শাসনব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না : মামুনুল হক

নিজস্ব সংবাদদাতা: / ২০৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

ইসলামী শাসনব্যবস্থা ছাড়া বৈষম্য দূর হবে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।রবিবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট রাশিদিয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে তিনি এ মন্তব্য করেন। মামুনুল হক বলেন, এ দেশ থেকে বৈষম্য দূর করতে রাজপথে ছাত্র-জনতাকে রক্ত দিতে হয়েছে। তবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা একমাত্র ইসলামের কমিটমেন্ট। এ জন্য দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বিল্পব আসবে আর যাবে, কিন্তু বৈষম্য দূর হবে না।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, তিনি (শেখ হাসিনা) ছিলেন এক দানব, তার পেছনে ছিলেন আরও বড় এক দানব। তাকে কেউ নড়াতে পারেনি। তার এত বড় দানবীয় শক্তি, এত বড় দল… কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্ররা ও জনতা রাজপথে আন্দোলন গড়ে তুলে এই দানবের মোকাবিলা করে তাকে উৎখাত করেছে।এ সময় টেকেরহাটের বড় পীরজাদা মাওলানা আবুল হোসেন আনসারীসহ অন্যান্য ওলামারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর