মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা

আমার দৃঢ় বিশ্বাস সাব্বির সেন্টু একদিন ভাল কিছু করবে : নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা

নিজস্ব সংবাদদাতা: / ২৩৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

২০২৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত সাব্বির আহমেদ সেন্টুর উপন্যাস গ্রন্থ “স্বপ্নভরা দুটি চোখ” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান ৩১ জানুয়ারী শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৫ম তলাস্থ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশন আয়োজিত ও নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রুমন রেজা। ছড়াকার ও সাংবাদিক মোখলেছুর রহমান তোতার প্রাণবন্ত সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের সহ ও সাহিত্য বিষয়ক সম্পাদক জামালউদ্দিন বারী। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। বিশেষ আলোচক হিসেবে ছিলেন সুরকার,গীতিকার ও কন্ঠশিল্পী এস এ শামীম,বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট ফরিদ আহমেদ রবি। স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন রোমেছ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা গাজী সাঈদ দেলোয়ার। অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক নাফিজ আশরাফ,দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আনোয়ারুল হক,কবি ও লেখিকা লিজা কামরুন্নাহার,ব্যবসায়ী ও সমাজ সেবক ফেরদৌস আলম ভূইয়া মিঠু,কবি ও ছড়াকার চঞ্চল মেহমুদ কাশেম,ছড়াকার নজরুল ইসলাম শান্তু,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার,অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি সোহেলী আক্তার,সাধারণ সম্পাদক মোমেন ইসলাম,ঢাকা বিভাগীয় সভাপতি সেলিনা সুলতানা শিউলি,সাপ্তাহিক সত্যের পাতা’র সম্পাদক ফরিদা ইয়াসমিন সুমনা,কবি ও চিত্রশিল্পী শম্পা ইসলাম মিনা,কবি ডাঃ বশির আহাম্মেদ তুষার,নারায়ণগঞ্জ রাইটার্স ক্লাবের আহবায়ক কাজী আনিসুল হক হীরা,ব্যবসায়ী ও সমাজ সেবক মজিবুর রহমান,সম্মিলিত নাট্যকর্মী জোট,নারায়ণগঞ্জ এর সিনিয়র সহ-সভাপতি মেহফুজুর রহমান,নাট্য পরিচালক এম এ মালেক,নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক খবির আহাম্মদ,টিভি ও মঞ্চ অভিনেতা খালিদ সাইফুল্লাহ,কবি আবুল কালাম আজাদ,হারুনুর রশীদ সাগর,এস এ বিপ্লব,ওমর ফারুক আল মামুন প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনুদ্দিন ও সোনিয়া আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে ড. রুমন রেজা বলেন,নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করে নারায়ণগঞ্জের সাহিত্য অঙ্গনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাব্বির আহমেদ সেন্টু অনেক আগে থেকেই লেখালেখির সঙ্গে জড়িত। তার দীর্ঘ দিনের অভিজ্ঞতার ঝুলি রয়েছে সেই ঝুলি থেকে অনেক গল্প,উপন্যাস,ছড়া,কবিতার বই প্রকাশ করে যাচ্ছে। এখন যা হচ্ছে এগুলো তার সেই কষ্টের ফসল। আমার দৃঢ় বিশ্বাস সেন্টু একদিন ভাল কিছু করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর