মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী অসহায় শিক্ষার্থীর পাশে মানবিক সহায়তা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হলেই নির্যাতন বন্ধ করা সম্ভব — সভাপতি ঢাকা প্রেসক্লাব 

আপাতত এভারকেয়ার হাসপাতালেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে : ডা. জাহিদ

নিজস্ব সংবাদদাতা: / ১৯০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই পরিচালিত হচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে এখানেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল টিম। শনিবার রাতের দিকে হাসপাতালের সামনে গণমাধ্যমকে ব্রিফিং দিতে এসে এ তথ্য জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।ডা. জাহিদ জানান, সাম্প্রতিক বেশ কিছু পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে চিকিৎসকরা মনে করেছেন যে তাকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। সেই সিদ্ধান্তের পর গত ২৭ তারিখ সকালে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তিনি বলেন, দেশে থাকা চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীনসহ কয়েকটি দেশের বিশেষজ্ঞরাও নিয়মিত পরামর্শ দিচ্ছেন এবং সে অনুযায়ী চিকিৎসা চলছে।খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সার্বিকভাবে মনিটরিং করছেন তারেক রহমান, যিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন—এ তথ্যও জানান তিনি।হাসপাতাল এলাকায় ভিড় না করার অনুরোধ জানিয়ে ডা. জাহিদ বলেন, “এখানে আরও অনেক রোগী চিকিৎসাধীন। অযথা ভিড় করলে তাদের চিকিৎসা ব্যাহত হতে পারে। তাই সবার প্রতি অনুরোধ—নিজ নিজ জায়গা থেকে তার সুস্থতার জন্য দোয়া করুন।বিদেশে নেওয়ার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সবকিছু নির্ভর করছে বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতামতের ওপর। “মেডিকেল বোর্ড যদি কোনো সিদ্ধান্ত নেয়, তা আমরা সংবাদমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেব,” বলেন ডা. জাহিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর