সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলার অবনতিরোধে পদক্ষেপ নিন : নতুনধারা

নিজস্ব সংবাদদাতা: / ১৩১ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং সেনা প্রদানের প্রতি আহবান জানিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন আইন-শৃঙ্খলার অবনতিরোধে পদক্ষেপ নিন; প্রয়োজনে সারাদেশে সেনা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিন। ৩ ডিসেম্বর নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেরিত বিবৃতিতে চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা আরো বলেন, আজ যেখানে সেখানে, যখন তখন যে কেউ আন্দোলনের নামে মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমন পরিস্থিতিতে দেশ-সমাজ ও মানুষের শান্তির কথা ভেবে বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকারের সকল উপদেষ্টা-সচিব-আমলাদের পাশাপাশি সেনা বাহিনীর উচিৎ সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করা। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, আমরা উদ্বেগের সাথে লক্ষ করছি- নির্মমভাবে বাংলাদেশে ভাইয়ের উপর ভাই হামলা করছে, ছাত্র শিক্ষকের উপর হামলা করছে-পদত্যাগে বাধ্য করছে, ডেইলি স্টার-প্রথম আলোসহ অসংখ্য পত্রিকা অফিসে হামলা-ভাংচুর-চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। সাংবাদিকদের উপর চড়াও হচ্ছে হাসিনাআমলের চেয়েও ন্যাক্কারজনকভাবে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দক্ষ- যোগ্য এবং সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। আসুন নতুন দেশকে নতুন করে সাজানোর জন্য নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ বন্ধ করে অর্থনৈতিক-শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিকভাবে বাংলাদেশকে আলোকিত করার জন্য নিবেদিত হই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর