বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকি’র ইন্তেকাল

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১০৪ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা সাবেক কমান্ডার, পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন। সোমবার রাতে নিজ বাসভবনে অসুস্থতাজনিত কারণে তিনি মৃতুবরণ করেন।পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বাদ জহর শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তার জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: খায়রুল ইসলামের নেতৃত্বে তাকে রাষ্ট্রিয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয়। জানাযায় অংশ নেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, পরিবারের সদস্য ও সর্বস্তরের মানুষজন। জানাযা শেষে সেনুয়া পুরাতন গোরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। পরিবারে স্ত্রী, সন্তানসহ ৮ জন ওয়ারিশ রেখে গেছেন।মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিদ্দিকির মৃত্যুতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সহ সভাপতি ওবাদুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফসহ জেলার মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষগণ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।উল্লেখ্য, মরহুম আব্দুর রশিদ সিদ্দিকি জীবদ্দশায় একজন সমাজসেবী ও পরোপকারী মানুষ ছিলেন। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ড (টিকাপাড়া, জমিদারপাড়া, বাজারপাড়া, বসিরপাড়া, ইসলামবাগ) এলাকার জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর