রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৪৮ ঘন্টা পর পুনরায় উৎপাদন পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা সরকারি হাসপাতালে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সার্বক্ষণিক সেবা চালু করা প্রয়োজন : সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের সাসা প্রকল্পের টুগেদার কার্যক্রম

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : / ১০১ টাইম ভিউ
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ফেইথ ইন এ্যাকশন (ফিয়া) ও সাথী এর বাস্তবায়নে শ্যামনগর উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় সমাজ পরিবর্তনের কাজ ও সমাজে নেতৃত্বদান বিষয়ক প্রকল্পের সাসা টুগেদার এ্যাওয়ারনেস ধাপের কার্যক্রম আয়োজন করা হয়।১২ ডিসেম্বর বুধবার সকাল ৯:০০ টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রায় ৬০০ পরিবারের নারীদের নিয়ে এই টুগেদার কার্যক্রম উদ্বোধন করা হয়। প্লাকার্ড ও ব্যানার নিয়ে নারীদের একটি র‌্যালী বংশীপুর বাজার প্রদক্ষিণ করে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। সভাপতিত্ব করেন ফেইথ ইন এ্যাকশনের প্রতিষ্ঠিাতা ও পরিচালক নৃপেন বৈদ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ওসিসি অফিসার প্রণব বিশ্বাস, সিডিও এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, নওয়াবেঁকী ডিগ্রী কলেজের প্রভাষক জি. এম আব্দুল ওহাব ও কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার স্বাগতা চিসিম প্রমূখ।প্রধান অতিথি বলেন, “আমি এসেছি নারীরা আমাকে দেখে অনুপ্রানিত হবে যে, উপজেলা নির্বাহী অফিসার একজন নারী। আপনাদের সামনে কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। নারীর প্রতি যে সহিংসতা বৃদ্ধি তাতে একজন সক্ষম পুরুষ কিন্তু একজন নারীর প্রতি সহিংসতা করতে পারে না। আপনাদের মেয়ে কিন্ত আগামী দিনে নেতৃত্ব দিতে পারে এই স্বপ্ন দেখতে হবে। এমন সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য ফেইথ ইন এ্যাকশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।সভাপতি ফেইথ ইন এ্যাকশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য বলেন, “মা বোনদের সকাল থেকে ধৈহ্য ধরে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের কাজ করার ফলে সমাজে এই পরিবর্তন কিন্তু এসেছে। আগামীতে এই অঞ্চলকে নিয়ে যেন আমরা আরও বড় সেলিব্রেশন করতে পারি সেই প্রত্যাশা করছি। এই আলো নিয়ে আমরা প্রতিটি ইউনিয়নে যেতে চাই। ফেইথ ইন এ্যাকশনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।ফেইথ ইন এ্যাকশন একটি বেসরকারি, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক উন্নয়ন ও খ্রিস্টিয়ান মানবতামূলক প্রতিষ্ঠান। ফেইথ ইন এ্যাকশন ২০১৩ সাল থেকে জলবায়ু পরিবর্তন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে প্রায় ১০টি জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের সেবা দিয়ে যাচ্ছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ২০১৭ সাল থেকে বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় ফেইথ ইন এ্যাকশন (ফিয়া) ও সাথী সাসা টুগেদার এ্যাওয়ারনেস ধাপের কার্যক্রম শ্যামনগর উপজেলার ৪টি ইউনিয়নে বাস্তবায়ন করছে। সমাজে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটি রুপান্তরিত সমাজ গঠন করার অংশ হিসেবে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। নারীর প্রতি সহিংসতা রোধ ও বাল্যবিবাহ প্রতিরোধ কওে একটি সুখী পরিবার ও সমাজ গঠন করা সাসা প্রকল্পের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর