শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী কপিলমুনি ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শেখ আবু তালেবের, চাইলেন সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দারাজের ‘মিষ্টি বক্স’ ঘিরে প্রতারণার অভিযোগ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

কেশবপুর কালী মন্দিরে চুরির ঘটনায় ডিবি পুলিশের হাতে আটক—১

ইমরান হোসেন, কেশবপুর (যশোর), প্রতিনিধি: / ২৯৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

যশোরের কেশবপুর বাজারস্থ সার্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরে গ্রীল ভেঙ্গে গত ০৯ মে রাতে দুর্ধষ্য চুরির ঘটনায় যশোর জেলা গোয়েন্দা পুলিশের হাতে মোঃ আসিব মোল্যা ওরফে হাসিব মোল্যা (২৫), পিতা— বাবুল মোল্যা, স্থায়ী ঠিকানা : সাং— হাজিগ্রাম, থানা—দিঘলিয়া, জেলা—খুলনা বর্তমান ঠিকানা—তোলা নুরপুর, এবং উপ—শহর ডিব্লকে জনৈক মাহবুবুল আলম খান এর বাসার ভাড়াটিয়া, থানা—কোতয়ালী, জেলা—যশোর আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, যশোর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে একটি টিম গত ০৮ জুন শনিবার বিকালে যশোর কোতয়ালী থানার উপ—শহর এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের একজন কে ১টি সীতাহার ও রুপার অলংকারসহ গ্রেফতার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে কেশবপুর কালি মন্দিরে চুরির বিষয়ে স্বীকার করে।আসামীর পিসি/পিআর যাচাই করে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীরা আন্তঃজেলা গৃহ/দোকান চোর চক্রের সক্রিয় সদস্য। তারা খুলনা অঞ্চলের বিভিন্ন জেলা, থানা এলাকায় দোকান, বাড়ী বিভিন্ন প্রতিষ্ঠানে চুরি সংঘাত করে থাকে। তারই ধারাবাহিকতায় ০৬ সদস্যের একটি চোর চক্র কেশবপুর বাজারে সার্বজনীন কালি মন্দিরে চুরি সংঘটন করে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে বলে জানাই। অন্যান্যদের গ্রেফতারসহ অবশিষ্ট আলামত উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর দিক—নির্দেশনায় ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর