সকল অন্যায়ের প্রতিবাদস্বরূপ ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ফেলানীর চিত্রও গ্রাফিতি শিল্পে শোভা পাচ্ছে চিত্রশিল্পীদের চিত্রে। এমনই একটি চিত্র লক্ষ্য করা গেছে নারায়ণগঞ্জ বন্দরের সোনাকান্দা এলাকায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবারও তাদের গ্রাফিতি কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে ফেলানীর চিত্র দেখে জনমনে নতুন করে আলোচনার সৃষ্টি করছে। দীর্ঘ দিন পরে হলেও বাঙালী প্রতিবাদ করতে শিখেছে। এ প্রসঙ্গে আলাপকালে নারায়ণগঞ্জ কলেজের ছাত্র শাওন জানান,যে কোন অন্যায়ের প্রতিবাদ করা উচিত। একটা ছোট অপরাধ প্রশ্রয় পেলে আরেকটা বড় অপরাধ জন্ম নেয়। কাজেই দেশে যেন আর অন্যায় অবিচার না হয় সেটার আগাম বার্তা হিসেবে দেয়ালে গ্রাফিতিকে প্রতিবাদ হিসেবে বেছে নেয়া হয়েছে। এসব কাজের জন্য কোন আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। এটা চলছে চলবে। যেখানেই অন্যায়-অপরাধ হবে সেখানেই ছাত্রদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

নিজস্ব সংবাদদাতা: দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এম আর হায়দার রানা শরীরে টিউমাজনিত কারণে অসুস্থ্য হয়েছেন। সম্প্রতি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি বাড়িতে শয্যাশয়ী আছেন। আশু সুস্থ্যতার জন্য পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার একমাত্র পুত্র ফাহাদ বিন সজল। সজল আরো জানান,তার পিতা এম আর হায়দার রানা গত ১৫ আগষ্ট অফিস চলাকালীন সময়ে আকস্মিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। পড়ে তাকে একটি প্রাইভেট হসপিটালে নিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি শংকামুক্ত রয়েছেন। উল্লেখ্য,দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ছাড়াও এম আর হায়দার রানা বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ,সৃষ্টি গ্রুপ থিয়েটারের প্রতিষ্ঠাতা,জাতীয় সাংবাদিক সংস্থার নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতিসহ আরো বেশ কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।