বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গণমাধ্যমে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : রাশেদা কে চৌধূরী

ডেস্ক রিপোর্ট : / ২৩৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত ছাত্র-ছাত্রীরা কোনো গণমাধ্যমের ওপর হামলা করছে না। কারা এই হামলা চালাচ্ছে তা খুঁজে বের করতে হবে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডে যারা হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সোমবার বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন রাশেদা কে চৌধূরী।গণস্বাক্ষরতা কেন্দ্রের এই নির্বাহী পরিচালক বলেন, এই অপকর্মে জড়িতদের আটক করা না গেলে সারাদেশে একটা ভুল মেসেজ যেতে পারে। অনেকে মনে করে থাকতে পারেন যে, আন্দোলনকারী ছাত্ররা এর সঙ্গে জড়িত। কিন্তু এর সঙ্গে তো ছাত্ররা জড়িত নয়। রাশেদা কে চৌধূরী আরও বলেন, একদিকে আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছি, অন্যদিকে গণমাধ্যমের ওপর হামলা চালানো হবে-তা মেনে নেওয়া যায় না। উদ্ভূত পরিস্থিতিতে একটি পক্ষ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। এটি চলতে দেয়া যায় না। এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর