সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ১-১ গোলে ড্র, ৩৬ বছর পর জয়ে ফিরল স্কটল্যান্ড ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর

৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর

ডেস্ক রিপোর্ট : / ৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শক্তিমত্তা, ইতিহাস, র‌্যাংকিং, সাম্প্রতিক ফর্ম—সবকিছুতে দক্ষিণ আফ্রিকার চেয়ে ঢের এগিয়ে ছিল মেক্সিকো। তার ওপর ম্যাচের লম্বা একটা সময় আফ্রিকার দলটিকে খেলতে হয়েছে কম খেলোয়াড় নিয়ে।লড়াইটা তাই আরো একপেশে হয়ে উঠল। দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপে শুভ সূচনা করল মেক্সিকো। ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে সহ-আয়োজকদের হয়ে গোল দুটি করেছেন হুলিয়ান কিনিয়োনেস ও রাউল হিমেনেজ।এ জয়ে আজতেকায় বিশ্বকাপের ম্যাচে অজেয় থাকার রেকর্ডটা অক্ষুণ্ন রাখল মেক্সিকো (৬ জয়, ২ ড্র)।সেই সঙ্গে এ বছর ৯ ম্যাচ খেলে এখনো অপরাজিত থাকল হাভিয়ের আগিরের দল। এবারের মতো ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার নিজেদের মাঠে মেক্সিকোকে রুখে দিলেও এবার মেক্সিকোর ঘরে পারল না দক্ষিণ আফ্রিকা।ব্রাজিলিয়ান রেফারি উইলতন সাম্পাইয়ো ম্যাচে লাল কার্ড বের করেছেন তিনবার।মাঠ ছাড়তে হয়েছে দক্ষিণ আফ্রিকার ইয়াইয়া সিথোল ও টেম্বা জোয়ানে এবং মেক্সিকোর সেজার মন্তেসকে।আজতেকার ৮৩ হাজার দর্শক নিয়মিতই মেক্সিকান ঢেউ তুলেছেন। ভিআইপি গ্যালারিতে ছিলেন দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম পার্দোও। তাদেরকে ‘দ্বাদশ খেলোয়াড়ের’ ভূমিকায় পেয়ে মেক্সিকো দল যেমন আরো বেশি চাঙা হয়েছে, বিপরীতে দক্ষিণ আফ্রিকানদের আত্মবিশ্বাসে যেন চিড় ধরেছে।ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে দক্ষিণ আফ্রিকানদের তটস্থ রেখেছে মেক্সিকানরা।গোছানো এক আক্রমণ ৫ মিনিটে গোলটা প্রায় পেয়েই গিয়েছিলেন ইংলিশ ক্লাব ফুলহামের মেক্সিকান ফরোয়ার্ড রাউল হিমেনেজ। কিন্তু গোলকিপার রোনওয়েন উইলিয়ামসের বীরত্বে সে যাত্রায় বেঁচে যায় দক্ষিণ আফ্রিকা।তবে গোলের জন্য মেক্সিকোকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৯ মিনিটে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে এবারের আসরে প্রথম গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন কিনিয়োনেস।অনেক নতুনত্বের এই বিশ্বকাপে প্রথম হাইড্রেশন ব্রেক (পানি পানের বিরতি) দেখা গেছে ম্যাচের ২৫ মিনিটে। এরপর আরো ছন্দময় ফুটবল খেলেছে মেক্সিকো। কিন্তু আরো কয়েকবার দক্ষিণ আফ্রিকার গোলকিপার উইলিয়ামস দেয়াল তুলে দাঁড়ালে প্রথমার্ধে দ্বিতীয় গোলটা পাওয়া হয়নি। খেলায় বিশৃঙ্খল পরিস্থিতির শুরু দ্বিতীয়ার্ধের শুরুর দিকে। ৫০ মিনিটে মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেসকে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার সিথোল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর