সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ১-১ গোলে ড্র, ৩৬ বছর পর জয়ে ফিরল স্কটল্যান্ড ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর

মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল

ডেস্ক রিপোর্ট : / ৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

‘আগামীর বাংলাদেশে মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটি কানাকড়িও নয়-ছয় না হোক বলেছেনঅ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ।বৃহস্পতিবার বাজেট প্রসঙ্গে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রের টাকা আকাশ থেকে আসে না। এগুলো জনগণের কষ্টের টাকা, ঘামের টাকা। প্রত্যেকটা টাকার যথাযথ ব্যবহার করতে হবে। যে টাকাটা প্রয়োগ হবে দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য।অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আমরা চাই না দেশের টাকা অতীতের মতো নয়-ছয় হোক। আগামী দিনের বাংলাদেশে মানুষের প্রত্যাশা হচ্ছে- রাষ্ট্রের একটি একটা কানাকড়িও যেন নয়-ছয় না হয়। আমাদের যার যার অবস্থান থেকে এটা সুনিশ্চিত করতে চাই। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের জন্য বরাদ্দ থেকে গত অর্থবছরের ১৯ লক্ষ টাকা সরকারের বরাবর ফেরত দিয়েছি। যে টাকাটা চাইলে খরচের নামে অপচয় করা যেত।অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী ৮০-৯০ টাকা দিয়ে দুপুরে লাঞ্চ করেন। আমরা যদি যথাযথ ভাবে সম্পদের সঠিক ব্যবহার করতে পারি, যদি অপচয় রোধ করতে পারি তাহলে, আমার মনে হয় বাংলাদেশে বাজেট আকারের সঙ্গে নির্ভর করবে না, সেটা নির্ভর করবে যথাযথ ব্যবহারের উপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর